সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ মে ২০২৩, ০৮:৪৮ পিএম

মোট পঠিত: ৩৬১

‘সিটি নির্বাচনে বিএনপি এলে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো’

Babul K.
‘সিটি নির্বাচনে বিএনপি এলে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো’
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করলে নির্বাচন আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শুক্রবার (১২ মে) বিকেলে রাজশাহী সার্কিট হাউসে সিটি নির্বাচনের এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, ‘বিএনপি নির্বাচনে আসছে না, কিন্তু প্রতিদ্বন্দ্বী তো আরো আছেন। কেউ নাই তা না। বিএনপি এলে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। কেউ যদি না আসে, তাহলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবেই না- এটা কি বলা যাবে? আছেন তো আরো প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আছেন না? ইলেকশনে দুর্বল কিংবা সবল প্রার্থী বলে কিছু নেই। যিনি দাঁড়ান, তিনিই সবল। সব প্রার্থীই সবল।’


সিটি কর্পোরেশন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিটি নির্বাচন কীভাবে অবাধ, সুষ্ঠু, সুন্দও ও নিরপেক্ষ করতে পারি, সে বিষয়ে প্রাক প্রস্তুতি সভা হয়েছে। এই নির্বাচনকে গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে আমাদের কী করণীয় তা নিয়েও আলোচনা হয়েছে। বিশেষ কিছু পাওয়া যায়নি চ্যালেঞ্জের মতো।’


তিনি বলেন, ‘আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হবে, প্রার্থীরা আচরণবিধিটা যেন ঠিকভাবে প্রতিপালন করেন। আমি নির্বাচনী এলাকা ঘুরে বেড়িয়েছি। যত পোস্টার সাঁটানো হয়েছিল, অলরেডি তা অপসারণ হয়েছে। আমরা যদি আচরণবিধিটা প্রতিপালন করাতে পারি, নিশ্চয় একটা সুন্দর ইলেকশন হবে। যে কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করলে আমরা সেটার ব্যবস্থা নেব। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। এতে বাইরের চিত্র দেখা যাবে, কেন্দ্রের ভেতরও দেখা যাবে। বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।’


নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকদের কোনো বাধা নেই জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘সাংবাদিকদের কাজ করতে কোনো বাধা নাই। কেন্দ্রে গিয়ে তাদের প্রিসাইডিং অফিসারের অনুমতি নিতে হবে না। তবে তাকে অবহিত করতে হবে। সাংবাদিকরা ভোটকক্ষের মধ্যে যদি একসঙ্গে ১০ জন ঢুকে যান, তাহলে ভোটের পরিবেশ নষ্ট হবে। সাংবাদিকরা ভোটকক্ষের বাইরে দাঁড়িয়ে সরাসরি সম্প্রচার করতে পারবেন। এতে কোনো বাধা নেই। আমরাও চাই সাংবাদিকরা ভোটের চিত্রটা জনগণের মাঝে তুলে ধরুক। আমরাও চাই সাংবাদিকরা সঠিক বিষয়টা তুলে ধরুক। না হলে আমরা ব্যবস্থা নেব কি করে?’


ইভিএমে ভোট গ্রহণে সময় বেশি লাগার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘আগে যে ইলেকশনগুলো হয়েছে, তখনকার মেশিন এবার থাকবে না। এখনকার মেশিন অনেক উৎকর্ষতা হয়েছে। এগুলো আরও অনেক বেশি মডিফাই করা হয়েছে। সময় একটু বেশি লাগে, কারণ মহিলা ভোটাররা ইভিএমে ভোট দেওয়া ভুলে যায়। এ কারণে তাদের ভোট দিতে একটু দেরি হয়।’


ইভিএমে অনেকের আঙ্গুলের ছাপ না মেলার বিষয়ে তিনি বলেন, ‘এ পর্যন্ত যত ভোট নিয়েছি, এক পার্সেন্টও হয় না যে তারা ভোট দিতে পারে না। মেয়েরা হাতে মেহেদী দিয়ে যায়, সে কারণে ছাপ মেলে না। কিছুক্ষণ চেষ্টা করলে আবার আসে। এটার সংখ্যা কিন্তু খুবই কম। কেউ কিন্তু বলতে পারে নাই যে, সে ভোট দিতে পারে নাই। আগে দুই আঙ্গুলের ছাপ নেওয়া হতো, এখন ১০ আঙ্গুলেরই ছাপ নিচ্ছি। একটা না একটার ছাপ মিলবে।’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo