সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ ডিসেম্বর ২০২৪, ০৪:১৬ পিএম

মোট পঠিত: ২৩৭

সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রাশিয়ার ব্যাপক বিমান হামলা

Babul K.
সিরিয়ায় বিদ্রোহীদের ওপর রাশিয়ার ব্যাপক বিমান হামলা
আন্তর্জাতিক
সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনীর যৌথ হামলায় কয়েক ডজন সরকারবিরোধী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে সানা নিউজ এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও সিরিয়ার যৌথ বিমান হামলার পর আলেপ্পো শহরের আল-সাফিরা শহরতলীতে ডজনখানেক বিদ্রোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামা গভর্নরেটের মাসিয়াফ শহরের ওপর সন্ত্রাসীদের একটি ড্রোন হামলা চালিয়েছে।

২৮ নভেম্বর সিরিয়ার সেনা কমান্ড রিপোর্ট করেছে, জাভাত আল-নুসরা চরমপন্থী গোষ্ঠীর (রাশিয়ায় নিষিদ্ধ) ইউনিটগুলো আগের দিন সিরিয়ার উত্তরাঞ্চলে একটি বড় আকারের হামলা চালিয়েছিল। তারা আশপাশের বেশ কয়েকটি এলাকা এবং সামরিক স্থাপনা দখল করার চেষ্টা করে এবং সরকারি বাহিনীর অবস্থানে হামলা চালায় বিদ্রোহীরা। সন্ত্রাসীদের এই হামলা প্রতিহত করতে অভিযান শুরু করে সিরিয়ার সেনাবাহিনী।

ইরানের গণমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্রোহী গোষ্ঠীর প্রধান আবু মোহাম্মদ আল-জুলানিও রুশ বিমান হামলায় নিহত হয়েছেন। সিরিয়ার সংবাদপত্র আল-ওয়াতান জানিয়েছে, আল-জুলানি বিমান হামলায় লক্ষ্যবস্তু ভবনের ভেতরে ছিলেন বলে জানা গেছে, যদিও তার মৃত্যুর বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার আলেপ্পোর কিছু অংশ ও আশপাশের বেশি কয়েকটি শহর দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী। বিদ্রোহীরা আলেপ্পোর বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ এলাকা দখল করেছে। তাদের নিয়ন্ত্রণে এখন ইদলিব প্রদেশের মারাত আল-নুমান শহরও রয়েছে।

সিরিয়ার সিভিল ডিফেন্স জানিয়েছে, বিদ্রোহী নিয়ন্ত্রিত ইদলিবে সিরিয়া ও রাশিয়ার বিমান হামলায় চারজন বেসামরিক নিহত এবং ছয়জন আহত হয়েছে।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo