সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ নভেম্বর ২০২৩, ০১:৩২ এএম

মোট পঠিত: ৩৫৯

শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের

Babul K.
শান্তর সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের
খেলা

সিলেট টেস্টের সকালটা ভালো না হলেও পুরোটা দিন কর্তৃত্ব করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনে ৩ উইকেটে তুলেছে ২১২ রান। নাজমুল হোসেন শান্তর রেকর্ড গড়া সেঞ্চুরিতে বড় লিডের পথে আছে স্বাগতিকরা। দিন শেষে বাংলাদেশ এখন ২০৫ রানে এগিয়ে। হাতে আছে এখনও ৭ উইকেট। বাংলাদেশের সুযোগ আছে লিডটা অনেকদূর বাড়িয়ে নেওয়ার।

সিলেট টেস্টে বাংলাদেশের ৩১০ রান তাড়া করে ৭ রানের লিড নেয় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ২৬ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে লাল-সবুজের জার্সিধারীরা। জয় ৪৬ বল খেলে ৮ রান করেন। জাকির করেন ১৭ রান। বিপর্যয় সামলে দলকে উদ্ধার করেন শান্ত ও মুমিনুল। তবে অহেতুক রান নিতে গিয়ে আউট হন মুমিনুল। ৪০ রান করে মুমিনুল ফেরায় ভাঙে ৯০ রানের তৃতীয় উইকেট জুটি।

এরপর মুশফিককে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম শতক তুলে নেন শান্ত। টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সেঞ্চুরি পাওয়া বাংলাদেশের প্রথম ক্রিকেটার। এদিন শান্তকে যোগ্য সঙ্গ দেন মুশফিক। শেষ পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ২১২ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করে বাংলাদেশ। ২০৫ রানের লিড নিয়ে চালকের আসনে থাকলো বাংলাদেশ। শান্ত ১৯৩ বলে ১০৪ ও মুশফিক ৭১ বলে ৪৩ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটির সংগ্রহ ৯৬ রান।

প্রথম ইনিংসে দলকে তিনশ’ ছাড়ানো সংগ্রহ এনে দিতে ৮৬ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান জয়। এছাড়া শান্ত ও মুমিনুল ৩৭ করে রান যোগ করেন। শাহাদাত হোসেন ২৪, মেহেদী মিরাজ ২০ ও নুরুল হাসান খেলেন ২৯ রানের ইনিংস। 

নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেছেন কেন উইলিয়ামসন। মিডল অর্ডারে ড্যারেল মিশেল ৪১ ও গ্লেন ফিলিপস ৪২ রানের ইনিংস খেলেন। এছাড়া কাইল জেমিনসনের ব্যাট থেকে ২৩ ও টিম সাউদির ব্যাট থেকে আসে ৩৫ রানের ইনিংস। 

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অনিয়মিত অফ স্পিনার ফিলিপস ৪ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন জেমিনসন ও আজাজ প্যাটেল। বাংলাদেশ দলের হয়ে স্পিনার তাইজুল ইসলাম ৪ উইকেট নিয়েছেন। গোল্ডেন হ্যান্ড বনে গেছেন মুমিনুল হক। মাত্র ৩.৫ ওভার বোলিং করে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo