সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ মার্চ ২০২৪, ১০:৩৯ এএম

মোট পঠিত: ৩২৭

শান্ত-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সহজ জয়

Babul K.
শান্ত-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের সহজ জয়
খেলা

চট্টগ্রামে ফ্রেশ উইকেটে দ্রুত রান ওঠে। ওই চিন্তায় টস জিতে ব্যাটিং নিয়ে লাভও হয়েছিল লঙ্কানদের। তবে বাংলাদেশের পেসত্রয়ীতে কামব্যাক করে দল। নাগালের মধ্যে আটকেও রাখে তাদের। ২৫৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিংয়েও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।


তবে নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিমের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ওভার শেষের অনেক আগেই জয় নিশ্চিত করে টাইগাররা।


বুধবার (১৩ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।


ব্যাট হাতে দলের জয়ে বড় অবদান রেখেছেন শান্ত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে তুলে নিয়েছেন সেঞ্চুরি। ১২৯ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১২২ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন তিনি। অভিজ্ঞ মুশকির রহিমও নট আউট ছিলেন। ৯১ বলে ৮ চার ও ১ ছক্কায় ৮২ রান করেছেন তিনি।


এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৮ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৫ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান এসেছে লিয়ানাগের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট পেয়েছেন তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ ও তানজিম হাসান।


শ্রীলঙ্কা একাদশ: পথুম নিসাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, কুসাল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চরিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থেকশানা, প্রমোদ মদুশান, দিলশান মাদুশঙ্কা, লাহিরু কুমারা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo