সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ নভেম্বর ২০২৪, ০৫:৪৬ এএম

মোট পঠিত: ২৬২

সাকিবকে ছাড়াই দল ঘোষণা করল বাংলাদেশ

Babul K.
সাকিবকে ছাড়াই দল ঘোষণা করল বাংলাদেশ
খেলা

 আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিব আল হাসানকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। এছাড়া ঘোষিত ১৫ সদস্যের দল থেকে বাদ পড়েছেন লিটন দাসও।


আফগানিস্তানের বিপক্ষে এই সিরিজে অধিনায়ক থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার সহকারী হিসেবে থাকবেন মেহেদী হাসান মিরাজ।


 


প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। দলে আছেন পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ওপেনিংয়ে যুক্ত হয়েছেন সৌম্য সরকার।


নিয়মিত মুখ হিসেবে আফগানদের বিপক্ষে খেলবেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ ও তাওহিদ হৃদয়। নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিম, জাকির হাসান ও জাকের আলী অনিককেও।


এদিকে, দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসিম আহমেদ। তার সঙ্গে স্পিন আক্রমণে থাকবেন লেগ স্পিনার রিশাদ হোসেন।


সংযুক্ত আরব আমিরাতকে হোমভেন্যু বানিয়ে এই সিরিজ আয়োজন করবে আফগানিস্তান। আগামী ৬ নভেম্বর হবে সিরিজের প্রথম ওয়ানডে। এরপর ৯ ও ১১ নভেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।


 


বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo