সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৮ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম

মোট পঠিত: ২৪৮

সাফজয়ী নারী দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বাফুফের

Babul K.
সাফজয়ী নারী দলকে বড় অঙ্কের অর্থ পুরস্কারের ঘোষণা বাফুফের
খেলা

নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। শিরোপা জিতে বাংলাদেশকে গৌরব এনে দেয়া এ দলকে দেড় কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

বাফুফের নতুন কমিটি গঠিত হওয়ার পর প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ। এই সভায় সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে ব্রিফিংয়ে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি  প্রদান করব।’ 

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে গত ৩০ অক্টোবর নেপালকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত এ শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা। এর আগে সাফ জেতায় গত ২ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাবিনা-ঋতুপর্ণাদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা। এ বিজয়কে বিরাট অর্জন উল্লেখ করে নারী ফুটবল দলকে অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। 

সাফজয়ী নারী ফুটবল দলকে ১ কোটি টাকা পুরস্কার দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ।  এছাড়া সাফ জেতায় নারী দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবিও। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo