সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৯ এএম

মোট পঠিত: ২৫৫

সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন, শহীদুল হকের ৭ দিন রিমান্ড

Babul K.
সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনের ৮ দিন, শহীদুল হকের ৭ দিন রিমান্ড
আইন-আদালত

  পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হকের সাত দিনের এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন  ঢাকার একটি আদালত। দুটি পৃথক হত্যা মামলায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত কর্মকর্তারা তাদের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে কর্মরত পুলিশের একজন উপ-পরিদর্শক জানিয়েছেন, ঢাকা মহানগর হাকিম মো. আক্তারুজ্জামান আজ বুধবার রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

গত ১৯ জুলাই মোহাম্মদপুরে মুদি দোকানদার আবু সাঈদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় মামুনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত আট দিনের রিমান্ড দেন।

গত ১৩ আগস্ট মোহাম্মদপুরের এসএম আমির হামজা শাতিল আদালতে এই হত্যা মামলাটি করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ছয় জনকে আসামি করা হয়।

এ ছাড়া, গত ১৯ জুলাই ঢাকার নিউমার্কেট এলাকায় কোটা সংস্কার আন্দোলনের সময় ৪৫ বছর বয়সী ব্যবসায়ী আব্দুল ওয়াদুদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় শহীদুলকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২১ আগস্ট শেখ হাসিনাসহ ১২৯ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় মামলাটি করেন ওয়াদুদের শ্যালক আব্দুর রহমান।

সাবেক এই দুই আইজিপিকে আজ ভোররাতে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এই দুই সাবেক পুলিশ প্রধান হত্যাসহ একাধিক মামলার আসামি।

সাম্প্রতিক ইতিহাসে এই প্রথম পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আইজিপি ছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo