সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২০ আগস্ট ২০২৩, ০৫:৩৮ এএম

মোট পঠিত: ৩৬৭

‘রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি’

Babul K.
‘রওশন এরশাদের নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি’
রাজনীতি

বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্ বলেছেন, সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখে রওশন এরশাদের নেতৃত্বে  আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। তিনি বলেন, জাতীয় পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে এবং একটি নির্বাচনমুখী দল।


 আজ রোববার রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে সকালে সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে গোলাম মসীহ্ এসব কথা বলেন। সভা শেষে জাতীয় পার্টি সম্মেলন প্রস্তুতি কমিটির প্রেস সচিব জামাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 


প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে গতকাল শনিবার রওশন এরশাদ সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তাঁরা আগামী নির্বাচন ও দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে গোলাম মসীহ্ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বিধাবিভক্তি নেই।’


আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের নিজ নিজ এলাকায় গণসংযোগ বাড়ানো ও দলীয় নেতা–কর্মীদের ঐক্যবদ্ধ করে কাজ করার আহ্বান জানিয়ে গোলাম মসীহ্ বলেন, ‘জাতীয় পার্টি কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত সুসংগঠিত একটি শক্তিশালী রাজনৈতিক দল। রাজপথে সংগ্রাম করেই আমরা এগিয়ে যাচ্ছি।’


সভায় আরও বক্তব্য দেন রাহগির আলমাহি এরশাদ, জাতীয় পার্টির সাবেক মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার প্রমুখ। সভা সঞ্চালনা করেন অধ্যাপক ইকবাল হোসেন।


অবশ্য বেশ কিছুদিন ধরেই জাতীয় পার্টিতে দুটি ধারা স্পষ্ট। বর্তমান সরকারের অধীনে আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে রওশন এরশাদের সঙ্গে মতবিরোধ রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo