সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৮ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৫ এএম

মোট পঠিত: ২৯৫

রোজায় লোডশেডিংয়ের ইঙ্গিত প্রধানমন্ত্রীর

Babul K.
রোজায় লোডশেডিংয়ের ইঙ্গিত প্রধানমন্ত্রীর
জাতীয়

আসন্ন রোজায় লোডশেডিংয়ের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ ইঙ্গিত দেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, ‘তেলের দাম, এলএনজির দাম, পরিবহন সবকিছুর মূল্যই বেড়ে গেছে। তারপরেও কিন্তু আমাদের প্রচেষ্টা আছে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার। তবে এটা ঠিক যেহেতু আমাদের জ্বালানি তেল বা এলএনজির সংকট আছে। তারপর যান্ত্রিক কারণে কোনো কোনো সময় বিদ্যুৎ উৎপাদন একটু হ্রাস পায় বা ব্যাহত হয়।’ 

সরকার প্রধান বলেন, ‘এ কারণে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যে, হ্যাঁ তারাবির সময় বা সেহরির সময় বিদ্যুতের সমস্যা হবে না। বরং বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যদি প্রয়োজন হয়, যখনই প্রয়োজন হবে অন্তত দিনে কোনো এক সময়, যখন বেশি বিদ্যুতের প্রয়োজন নাই। সে সময়টা যদি দুই তিন ঘণ্টা লোডশেডিং করে দেওয়া যায়, সহনীয় পর্যায়েই থাকবে। তাহলে কিন্তু বিদ্যুতের সংকটটা তারাবি বা সেহরির সময় হবে না। আমাদের প্রচেষ্টা সেভাবেই থাকবে।’ 

শেখ হাসিনা বলেন, ‘এক সময় তো বিদ্যুৎ বাংলাদেশে পেতই না। ১০ ঘণ্টা বা ১২ ঘণ্টা বা দিনের পর দিন লোডশেডিং থাকত। এখন তো আর সেটা থাকে না। তবে আমার মনে হয় মাঝে মাঝে না থাকা ভালো, তাহলে মানুষ আর অতীতকে ভুলে যাবে না। অন্তত উপলব্ধি করবে কোথায় ছিলাম আর কোথায় এসেছি।’  উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে বাংলাদেশে রোজা শুরু হতে পারে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo