সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৩ এপ্রিল ২০২৪, ০৩:৩৬ পিএম

মোট পঠিত: ২৬৬

রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩

Babul K.
রংপুরে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
রংপুর

রংপুরের মাহিগঞ্জে নৈশকোচ ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের তিনজনের মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (৩ এপ্রিল) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাহিগঞ্জ থানার কলোনিপাড়া মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কাউনিয়া উপজেলার পূর্ব চানপাড়া গ্রামের ফয়জুল রহমানের নাহিদ (২১) ও জুনু মিয়া এবং অটোচালক রবিউল ইসলাম। রংপুরে ঈদের বাজার শেষে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তারা।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নৈশকোচ নাবিল পরিবহন রংপুর-কুড়িগ্রাম সড়কের কলোনিপাড়া মোড়ে পৌঁছালে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশায় থাকা নাহিদ মারা যান। গুরুতর আহত অবস্থায় বাকি চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান জুনু মিয়া ও অটোচালক রবিউল ইসলাম।

ঈদের কেনাকাটা করতে রংপুরে এসেছিলেন তারা। ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিহতদের স্বজনরা। মাহিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবির জানান, এ ঘটনায় বাসের চালক ও সহকারী পলাতক। তবে ঘাতক বাসটিকে জব্দ করে থানায় আনা হয়েছে। বাস চালক ও হেলপারকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo