সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ মার্চ ২০২৩, ০৩:২৬ এএম

মোট পঠিত: ৩৩৫

রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন

Babul K.
রমজানে ছুটি মাধ্যমিক স্কুল-কলেজ, প্রাথমিকে ক্লাস ১৫ দিন
শিক্ষা

ডেইলি বাংলা টাইমস :এবারও পুরো রমজান মাসজুড়েই মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ছুটি থাকবে। তবে রমজানের অর্ধেকটা জুড়ে চলবে প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৩ বা ২৪ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল।

ফলে রমজানে ১৫ দিন ক্লাস চলবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ জানিয়েছেন, বছরের শুরুতেই ছুটির তালিকা স্কুলগুলোতে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

ওই সূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

মাধ্যমিক স্কুল ও কলেজের ছুটির তালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে সরকারি-বেসরকারি হাইস্কুলে শুরু হবে রমজানের ছুটি। এই ছুটি চলবে ২৭ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। এই সময়ে ইস্টার সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবস এবং ঈদুল ফিতরের বন্ধ রয়েছে। কলেজ ও কারিগরি প্রতিষ্ঠানগুলোতেও ছুটি শুরু হবে ২৩ মার্চ। আর মাদরাসায় রোজার ছুটি শুরু হবে বুধবার (২২ মার্চ)।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক বিদ্যালয়ের ছুটি শুরু হবে আগামী ৭ এপ্রিল, তা ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক সংযুক্ত প্রাথমিক বিদ্যালয়গুলোও ছুটি হবে ২৩ মার্চ থেকে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, আগামী ৭ এপ্রিল থেকে প্রাথমিকে ছুটি শুরু হবে।

এই মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহাম্মদ বলেন, প্রাথমিক বিদ্যালয়ে রমজানের ১৫ দিন পর্যন্ত ক্লাস চলবে। এরপর ছুটি হবে। সরকারি ৬৫ হাজার স্কুলের ক্ষেত্রেই এই ছুটি প্রযোজ্য। তবে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংযুক্ত প্রাথমিক বিদ্যালয় এই ছুটির আওতায় পড়বে না।


প্রাথমিক ও মাধ্যমিকের এই ছুটির ভিন্নতার বিষয়ে জানতে চাইলে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রমজানের ১৫ দিন ক্লাস চালুর বিষয়টি দীর্ঘ দিন ধরেই চলছে। এটা এই মন্ত্রণালয়ের প্র্যাকটিস। ’


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo