সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:০২ এএম

মোট পঠিত: ৩১৩

রিজভীসহ ৪৫ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Babul K.
রিজভীসহ  ৪৫ বিএনপি নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
রাজনীতি

আট বছর আগে নাশকতার অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভীসহ ৪৫ নেতাকর্মীর অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের এই আদেশ দেন। আগামী ৪ জানুয়ারি এ মামলার সাক্ষ্যগ্রহণের তারিখ রাখা হয়েছে বলে জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম।

নজরুল ইসলাম বলেন, অভিযোগ গঠনের আদেশের সময় আমানউল্লাহ আমান, সাইফুল আলম নীরবসহ কয়েকজন আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার ৪৫ আসামির মধ্যে রুহুল কবির রিজভীসহ অধিকাংশ আসামিই পলাতক। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম বলেন, রাজেশ নামের এক আইনজীবীও এ মামলার আসামি। তাঁর আইনজীবী সাইফুল ইসলামও একটি রাজনৈতিক মামলায় কারাগারে আছেন।

ফলে রাজেশের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনটি নামঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন।

আমানউল্লাহ আমান ও রুহুল কবির রিজভী ছাড়া এ মামলায় আসামিদের মধ্যে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, ইসহাক আলী সরকার, যুবদলের সাবেক সভপিতি সাইফুল আলম নীরব।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৫ সালের ১৭ জানুয়ারি রাতে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়া হয়।

এতে ছয়-সাতজন যাত্রী দগ্ধ হয়। পরে তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নেয়। পরদিন ১৮ জানুয়ারি পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করে। ২০১৬ সালের ২৩ আগস্ট তদন্ত কর্মকর্তা কমল কৃষ্ণ সাহা (উপপরিদর্শক) মামলা তদন্ত করে ৪৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এরপর তা আমলে নিয়ে অভিযোগ গঠনের আদেশ দিলেন বিচারিক আদালত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo