সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ আগস্ট ২০২৪, ০৭:২৭ এএম

মোট পঠিত: ২৫৭

রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে

Babul K.
রাওয়ালপিন্ডি টেস্টের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে
খেলা

 রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৮ রান করে পাকিস্তান। জবাবে চতুর্থ দিনে মুশফিকুর রহিমের দেড়শোতে লিড নিয়ে থাকে বাংলাদেশ। তবে শতকের উদযাপন করতে পারলেও ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি মিস করেছেন মিস্টার ডিপেন্ডেবল। এরপর লিড বড় করার কাজটা সারেন মেহেদী হাসান মিরাজ। শেষ পর্যন্ত ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। 


দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে পাকিস্তান শুরুতেই হারায় সাইম আইয়ুবকে। শরিফুলের আঘাতে আইয়ুবকে দ্রুত হারালেও পাকিস্তান চতুর্থ দিনের খেলা শেষ করে স্কোরবোর্ডে ২৩ রান নিয়ে। তাতে ম্যান ইন গ্রিনরা চতুর্থ দিন শেষে পিছিয়ে রয়েছে ৯৪ রানে, হাতে বাকি ৯ উইকেট। 


 

বাংলাদেশের দেওয়া ১১৭ রানের লিডে জবাবে পাকিস্তানের হয়ে ইনিংস শুরু করতে আসেন সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিক। প্রথম ইনিংসের হাফ সেঞ্চুরিয়ান সাইম আইয়ুব আজ ইনিংস বড় করতে ব্যার্থ হয়েছেন। নিজের নামের পাশে ১ রান যোগ করতেই সাজঘরে ফেরেন তিনি। এখন উইকেটে আব্দুল্লাহ শাফিকের সঙ্গী শান মাসুদ।


তাকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। শেষ পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩ রান সংগ্রহ করে দিন শেষ করে পাকিস্তান। শফিক ১২ ও মাসুদ ৯ রানে অপরাজিত আসছেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo