সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৩০ এএম

মোট পঠিত: ৩১৩

রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ: মোহাম্মদপুরে গ্রেফতার ২

Babul K.
রাজধানীতে বিএনপির লিফলেট বিতরণ: মোহাম্মদপুরে গ্রেফতার ২
রাজনীতি

নির্বাচন বর্জন করে অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে ঢাকা মহানগর বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে। এসময় মোহাম্মদপুরে লিফলেট বিতরণকালে ৪ জনকে গ্রেফতারের অভিযোগ করে বিএনপি। পরে ২ জনকে ছেড়ে দেয়া হয়।

ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ডের সামনে থেকে তিন রাস্তার মোড় এলাকায় দলীয় কর্মসূচি লিফলেট বিতরণকালে ৩৩ নং ওয়ার্ড বিএনপির ৪ জন কর্মী গ্রেফতার হয় বলে বিএনপি দাবি করেছে। গ্রেফতারকৃতরা হলেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আঃ মান্নান ( ছোট মান্নান)। পরে বাকী ২ জনকে ছেড়ে দেয়া হয়। সকালে মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলীর নেতৃত্বে লিফলেট বিতরণকালে আরও অংশ নেন ৩৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অপু, সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম কবিরসহ প্রমুখ নেতৃবৃন্দ।

ঢাকা মহানগর উত্তর বিমানবন্দর থানা বিএনপি ও অংগসংগঠনের উদ্যোগে থানা বিএনপির আহবায়ক মনির হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, যুগ্ম আহবায়ক মোঃ আসলাম হোসেন ও মোঃ জালালের নেতৃত্বে বিমানবন্দর থানা এলাকায় ভোট বর্জনে লিফলেট বিতরণ করে নেতাকর্মীরা। এসময় তারা সকলের কাছে ভোট বর্জনের আহবান জানান।

পল্লবী ও রুপনগর থানা বিএনপিও অঙ্গসংগঠনের উদ্যোগে লিফলেট বিতরণে নেতৃত্ব দেন রুপনগর থানা বিএনপির সাবেক সভাপতি আব্দুল আউয়াল, পল্লবী থানা বিএনপির সাবেক সহসভাপতি মোঃ বশির উদ্দিন, পল্লবী থানা যুবদলের সাবেক সভাপতি রাজিব হোসেন পিন্টু, রুপনগর থানা যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন ও সাধারণ সম্পাদক মামুন সহ প্রমুখ নেতৃবৃন্দ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo