সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ জুলাই ২০২৪, ০৭:১৫ এএম

মোট পঠিত: ২৭০

প্রতিটি হামলার বিচার হবে: রিজভী

Babul K.
প্রতিটি হামলার বিচার হবে: রিজভী
রাজনীতি

বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।বৃহস্পতিবার (৪ জুলাই) সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বাচ্চুকে দেখতে গিয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, সরকার প্রধানের নির্দেশে নাটোরের জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুর ওপর রক্তাক্ত হামলা করা হয়েছে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের রক্ত দেখতে তিনি ভালোবাসেন। তাই তার নির্দেশে এমপি শিমুল ও তার বাহিনী এ ন্যক্কারজনক হামলা করেছে।

তিনি আরও বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার ওপর যে বর্বর হামলা হয়েছে, তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে।বুধবার (৩ জুলাই) খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে জেলা বিএনপির সমাবেশে চলাকালে হামলার শিকার হন বাচ্চু। পরে আজ সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo