সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ অক্টোবর ২০২৩, ০১:৩৩ পিএম

মোট পঠিত: ৩২০

প্রতিনিধি দল ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা: সিইসি

Babul K.
প্রতিনিধি দল ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে পর্যবেক্ষক পাঠাবে কিনা: সিইসি
জাতীয়

সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন কি সরকারের সাথে কিভাবে কাজ তা জানতে চেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী দল বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আওয়াল। সিইসি জানিয়েছেন, প্রাক নির্বাচনী প্রতিনিধি দল দেশে ফিরলে যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নেবে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে কিনা। 

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১ টায় আগারগাঁও নির্বাচন কমিশনের সভাকক্ষে যুক্তরাষ্ট্র প্রাক প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে সিইসি এসব কথা জানান। 

এর আগে সিইসির নেতৃত্বে সকাল ১১টা থেকে শুরু হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে আরো উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের রোল, দায়িত্ব, একটিভিটিস সম্পর্কে জানতে চেয়েছে। আমরা তাদের সবকিছু বোঝাতে পেরেছি। সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের প্রসেসটা কি হয়, কিভাবে নির্বাচন পরিচালনা করা হয়- এগুলো জানতে চেয়েছে। মোট কথা ওরা যা জানতে চেয়েছেন- তা জেনেছেন। এখন দেশে ফিরে গিয়ে পর্যালোচনা করে হয়ত তারা সিদ্ধান্ত নেবে অবজারবেশন টিম পাঠাবে কিনা, পাঠালে কিভাবে পাঠাবেন। 

বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) এর প্রতিনিধি দলে রয়েছেন, কালর্ফ ইন্দারফার্থ, বন্নি গ্লিক, মারিয়া চিন বিনতে আব্দুল্লাহ, মেনপ্রিথ সিঙ্গ আনন্দ, জোহানা কাও, জামিল জাফর নাজিম, গেওফরে পেটার মেকডোনাল্ড, ডেভিড লে হোগস্ট্রা ও মারিও মৈত্রী।

সোমবার মার্কিন প্রাক নির্বাচনী প্রতিনিধিদল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করে। এ সময় রাজনৈতিক দলের নেতারা নির্বাচন নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

মার্কিন যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে প্রতিনিধি দলটি শনিবার (৭ অক্টোবর) ঢাকায় আসে। তারা আগামী ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে।

এর আগে চলতি বছরের গত ৮-২৩ জুলাই ঢাকা সফরে করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। তারা বিভিন্ন মহলের সাথে বৈঠক শেষে নিজ দেশে ফিরে যান। পরবর্তীতে ইইউ থেকে বিবৃতে জানানো হয়, বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করার মতো কোনো পরিবেশ নেই। সে কারণে তারা নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে না তারা। শুধু নির্বাচনের তথ্য সংগ্রহ করার জন্য সীমিত আকারের গবেষকদল পাঠাতে পারে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo