সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ আগস্ট ২০২৩, ০৭:২১ পিএম

মোট পঠিত: ৩৩৭

প্রতারণার দায়ে মার্শাল এগ্রোভেটকে কালো তালিকাভুক্ত করলো ডিএনসিসি

Babul K.
প্রতারণার দায়ে মার্শাল এগ্রোভেটকে কালো তালিকাভুক্ত করলো ডিএনসিসি
জাতীয়

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরবরাহ করা মশার লার্ভা নিধনের জৈব কীটনাশক বিটিআই (বাসিলাস থুরিনজেনসিস ইসরায়েলেনসিস) আমদানিতে প্রতারণার দায়ে মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছে ডিএনসিসি। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।

এছাড়াও মশার লার্ভা নিধনের ব্যাকটেরিয়া বিটিআই আমদানিতে উত্থাপিত জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি।

শুক্রবার (১৮ আগস্ট) এ বিষয়ে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের স্বাক্ষরিত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর মশক নিধন কার্যক্রমে ব্যবহৃত কীটনাশক সরবরাহ কাজে (দরপত্র আইডি-৮১৩৮৩৪) সরবরাহকারী প্রতিষ্ঠান “মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ” কর্তৃক সরবরাহকৃত ৫০০০ (পাঁচ হাজার) কেজি Bcillus Thuringiensi Israelensis (BTI) বেস্ট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ, সিঙ্গাপুর এর উৎপাদিত এবং তাদের নিকট হতে সংগ্রহ করা হয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। কিন্তু সরবরাহকৃত BTI বেস্ট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ, সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহকৃত নয় মর্মে উক্ত কোম্পানির ফেসবুক পেজে একটি পোস্ট দেয়া হয়েছে। 

সরবরাহকৃত BTI বেস্ট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ, সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহকৃত কিনা অবিলম্বে এতদসংক্রান্ত সকল প্রমানক দাখিলসহ বিস্তারিত ব্যাখ্যা প্রদানের জন্য মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ” কে পরপর ২টি পত্র দ্বারা ব্যাখ্যা চাওয়া হয়। গত ১৭.০৮.২০২৩খ্রিঃ তারিখে মার্শাল এগ্রোভেটের প্রেরিত পত্রের বিষয়ে মশক নিধন কীটনাশক ও যন্ত্রপাতি কারিগরী ও যাচাই কমিটির ১৭.০৮.২০৩খ্রিঃ তারিখ অনুষ্ঠিত সভায় পর্যালোচনা করা হয়। পর্যালোচান্তে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরবরাহকৃত Beillus Thuringiensi Israelensis (BTT) পণ্যটি যে বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ সিঙ্গাপুর এর উৎপাদিত এবং সরবরাহ করা হয়েছে এর স্বপক্ষে কোন প্রমানাদি দাখিল করতে পারে নাই।

এ বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য ডিএনসিসির ভান্ডার ও ক্রয় বিভাগের দাপ্তরিক ই-মেইল হতে সিঙ্গাপুরের বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিঃ সিঙ্গাপুর হতে মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে বিটিআই সরবরাহ করা হয়নি এবং মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড উক্ত প্রতিষ্ঠানের নিযুক্ত পরিবেশক না। এছাড়া মার্শাল এগ্রোভেট মি. লি কিয়াং যিনি বেস্ট কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিটিআই এক্সপার্ট ও রপ্তানি ব্যবস্থাপক বলে দাবি করেছেন, তিনি বেস্ট কেমিক্যালের কর্মচারী নন।


প্রতারণার আশ্রয় নেয়ায় “মার্শাল এগ্রোভেট কেমিক্যাল ইন্ডাষ্টিজ লিঃ” কে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সকল কার্যক্রমে কালো তালিকাভুক্ত করা হয়েছে। 


উল্লেখ্য, বিটিআই সরবরাহকারী প্রতিষ্ঠান মার্শাল এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি। 


ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে মশা নিধনের ব্যাকটেরিয়া আমদানিতে উত্থাপিত জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে ডিএনসিসি। আদেশে উল্লেখ করা হয় তদন্ত কমিটি আগামী ১০ (দশ) কার্যদিবসের মধ্যে উত্থাপিত অভিযোগের বিষয়টি তদন্ত করে লিখিত প্রতিবেদন দাখিল করবেন এবং উক্ত কমিটিকে স্বাস্থ্য বিভাগ সকল সাচিবিক সহযোগিতা প্রদান করবে।


ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, 'বিটিআই আমদানিতে প্রতারণায় জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। সরবরাহকারী প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ডিএনসিসি'র সম্মানহানি করায় প্রতারক প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছি। দুর্নীতির বিরুদ্ধে আমার জিরো টলারেন্স। জালিয়াতির অভিযোগ ও টেন্ডার প্রক্রিয়াসহ সার্বিক বিষয় তদন্তের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে প্রতিবেদনের ভিত্তিতে জড়িত সকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিব।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo