সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৬ পিএম

মোট পঠিত: ৩৫৮

প্রতারণা এড়াতে ঢাকা শিক্ষা বোর্ডের সতর্কবার্তা

Babul K.
প্রতারণা এড়াতে ঢাকা শিক্ষা বোর্ডের সতর্কবার্তা
শিক্ষা

ডেইলি বাংলা টাইমস:  ঢাকা শিক্ষা বোর্ডের সেবার নামে প্রতারণার খপ্পরে না পড়ে সে কারণে সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতিসহ নানা কাজের কথা বলে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বোর্ডের সচিব অধ্যাপক আজাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের বিভিন্ন সেবা দেয়ার ক্ষেত্রে বিশেষ করে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, পাঠদান, স্বীকৃতি নবায়ন, কমিটি অনুমোদন, ইংলিশ মিডিয়াম স্কুলের নিবন্ধন ইত্যাদি অনুমোদনের ক্ষেত্রে বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের নাম ব্যবহার করে দীর্ঘদিন থেকে সেবা গ্রহীতাদের কাছে প্রতারক চক্র নামে-বে নামে ফোন করে নগদ/বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কিছুদিন ধরে একটি নম্বর থেকে বিদ্যালয় পরিদর্শকের নাম উল্লেখ করে ঢাকা বোর্ডের আওতাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ফোন করে টাকা দাবি করা হচ্ছে। যা একটি অপরাধ। এসব অপরাধীদের ধরিয়ে দিন। যদি কোনো প্রতারক চক্র এ ধরনের কথা বলে ফোন করে থাকে তার নাম এবং ফোন নম্বরসহ আইন প্রয়োগকারী সংস্থা অথবা নিকটস্থ থানাকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়।

শিক্ষা বোর্ড যে কোনো ধরনের ফি গ্রহণের জন্য কোনো ব্যক্তির কাছে কখনো ফোনে/নগদ টাকা গ্রহণ করে না। বোর্ড কেবল মাত্র সোনালী সেবার মাধ্যমে ফি গ্রহণ করে। এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo