সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৮ এএম

মোট পঠিত: ৩৩০

‘প্রহসনের নির্বাচন’ বন্ধের আহ্বান রিজভীর

Babul K.
‘প্রহসনের নির্বাচন’ বন্ধের আহ্বান রিজভীর
রাজনীতি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘প্রহসনের পাতানো নির্বাচন’ বন্ধ করুন। এ নির্বাচন নিয়ে জনগণের কোনো আগ্রহ নেই।  শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। 

তিনি আরও বলেন, ভাগবাটোয়ারার নির্বাচনে কে জিতবে, তার সিদ্ধান্ত ইতোমধ্যে হয়ে গেছে। এটা জানার পর প্রার্থীরা প্রচার থামিয়ে দিয়েছেন। প্রার্থীর পক্ষে প্রচারের জন্য যে নির্বাচনী ক্যাম্প খোলা হয়েছিল, এখন তা জনমানবহীন। 

রিজভী বলেন, একতরফা নির্বাচনে জনগণের কোনো আগ্রহ নেই। কেন্দ্রে ভোটার আসবে এমন নিশ্চয়তাও পাচ্ছে না সরকার। এজন্য ৭ জানুয়ারির ভোট মিশনে ছটফট করছে তারা। ভোটকেন্দ্রে যেতে বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছেন প্রার্থী ও ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। 

সিইসিকে উদ্দেশ করে রিজভী বলেন, আপনাদের যদি ন্যূনতম মনুষ্যত্ব থাকে, তাহলে এই প্রহসনের পাতানো ডামি নির্বাচন বন্ধ করুন এবং পদত্যাগ করুন। 

ভোট বর্জনের আহ্বান জানিয়ে রিজভী আরও বলেন, সরকার যত যাই করুক, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। সরকারের অনিবার্য পতন অপেক্ষা করছে। গণতন্ত্রকামী মানুষের চলমান আন্দোলন এগিয়ে যাবে, জনগণের বিজয়  হবে। 

সংবাদ সম্মেলনে রিজভী জানান, গত বৃহস্পতিবার দুপুর থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সারাদেশে ২৯৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৮৭২১ জনকে আসামি করা হয়েছে।  


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo