সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২১ জুন ২০২৪, ১২:২১ এএম

মোট পঠিত: ২৯৮

প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ

Babul K.
প্রধানমন্ত্রীর সঙ্গে জয়শঙ্করের সাক্ষাৎ, সম্পর্ক আরও উন্নয়নের আশাবাদ
জাতীয়

নয়া দিল্লিতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ক‌রে‌ছেন ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে তিনি প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশাবাদের কথা জানিয়েছেন। শুক্রবার (২১ জুন) সন্ধ্যায় দি‌ল্লি‌তে প্রধানমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রেন তিনি।


সাক্ষাতের পর জয়শঙ্কর এক্স হ‌্যা‌ন্ডে‌লে (সা‌বেক টুইটার) লিখেন, আজ সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে আনন্দিত। ভারতে তার রাষ্ট্রীয় সফর আমাদের ঘনিষ্ঠ ও চিরস্থায়ী সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে। আমাদের বিশেষ অংশীদারত্বের আরও উন্নয়নে তার নির্দেশনার প্রশংসা করি।


এর আগে দুই দি‌নের রাষ্ট্রীয় সফ‌রে শুক্রবার দুপুরে দি‌ল্লি‌তে যান শেখ হাসিনা। বিমানবন্দ‌রে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।


চলতি মাসের শুরুতেই টানা তৃতীয়বারের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন নরেন্দ্র মোদি। তার শপথ অনুষ্ঠানে যোগদান করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সপ্তাহ-দুয়েকের ব্যবধানে আবারও দিল্লি সফরে গেলেন শেখ হাসিনা। মোদির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর দেশ‌টি‌তে এটিই প্রথম কোনো বিদেশি প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর।


আগামীকাল শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর হায়দ্রাবাদ হাউসে যাবেন তিনি। এ সময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo