সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ অক্টোবর ২০২৩, ০৮:২০ এএম

মোট পঠিত: ৩২০

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের

Babul K.
পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে: ওবায়দুল কাদের
রাজনীতি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পিটার হাস সাহেব কী করবেন, ভিসা নীতি দেবেন? কী করবেন, নিষেধাজ্ঞা দেবেন? ওপরে পিটার হাস সাহেবের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে, আমেরিকারও মুরুব্বি যারা তাদের সাথে কথা বার্তা শেষ, উচ্চ পর্যায়েও কথা বার্তা হয়ে গেছে, কখন? তলে তলে যখন সব শেষ তখন আর এসব করে লাভ কী! পিটার হাসকে দেখিয়ে নির্বাচন বন্ধ করবেন, ঢাকায় তাণ্ডব করবেন—সে খেলা খেলতে দেবো না।'

বৃহস্পতিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি পিটার হাসের কাছে সকালেও নাস্তা করতে যায়, দুপুরে যায় লাঞ্চ করতে, রাতে যায় ডিনার করতে। আমি জানি না পিটার হাস তাদের কী স্বপ্ন দেখিয়েছে। তবে ক্ষমতার স্বপ্ন দেখিয়ে লাভ নেই। ফখরুল সাহেব দিল্লি বহু দূর। 

সেতুমন্ত্রী বলেন, 'শেখ হাসিনা নজিরবিহীন নিরপেক্ষ নির্বাচন করবেন। ফখরুল সাহেব নির্বাচনে না এলে আমও যাবে ছালাও যাবে। মির্জা ফখরুল এখনো তত্ত্বাবধায়ক সরকারে লাশ নিয়ে টানাটানি করতেছে, তত্ত্বাবধায়ক সরকার মরা লাশ, আজিমপুরের গোরস্থানে চিরনিদ্রায় শায়িত।'

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন। 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo