সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৬ জানুয়ারি ২০২৪, ১২:০০ পিএম

মোট পঠিত: ৩৪২

পদ্মায় যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি

Babul K.
পদ্মায় যাত্রীসহ যানবাহন নিয়ে ডুবে গেছে ফেরি
জাতীয়

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ব‌লে জানা গে‌ছে।

বুধবার (১৭ জানুয়া‌রি) ফায়ার সা‌র্ভিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথা জানান। কুয়াশার কারণে নদীতে নোঙর করে রাখা ফেরিটিতে একটি বলগেট ধাক্কা দেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।

ডুবে যাওয়া ফেরিটিতে মোট ৯টি ট্রাক ছিলো বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল।

এর আগে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাত দেড়টা থেকে নৌরুট এলাকায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নদীতে আটকে যায় রজনীগন্ধা।

ফায়ার সা‌র্ভিসের কর্মকর্তা আ‌নোয়ারুল ইসলাম ব‌লেন, সকাল ৮ টা ১৬ মি‌নিটে আমরা খবর পাই মানিকগ‌ঞ্জের পাটুরিয়া ৫নং ফেরিঘাটে কাভার্ড ভ্যান ও পিকআপসহ রজনীগন্ধা ফেরি ডুবে গে‌ছে। প‌রে ৮ টা ২৩ মি‌নি‌টে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখা‌নে পৌঁছে কাজ শুরু করে।

তিনি জানান, ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। এছাড়া রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা করেছে ব‌লেও জানান তি‌নি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo