সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১০ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম

মোট পঠিত: ২৫৬

পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা, নিহত ২০

Babul K.
পাকিস্তানে কয়লা খনিতে সন্ত্রাসী হামলা, নিহত ২০
আন্তর্জাতিক

পাকিস্তানের বেলুচিস্তানের দুকি এলাকায় একটি কয়লা খনিতে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭ জন। নিহতরা সবাই খনি শ্রমিক। এখনো এ হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।শুক্রবার (১১ অক্টোবর) ভোররাতে এ ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম দ্য ডন'র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার বেলুচিস্তানের দুকি এলাকায় একটি ছোট বেসরকারি কয়লা খনিতে সশস্ত্র লোকদের হামলায় কমপক্ষে ২০ জন খনি শ্রমিক নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। 

দুকি স্টেশন হাউজ অফিসার (এসএইচও) হুমায়ুন খান বলেন, “একদল সশস্ত্র লোক ভোররাতে দুকি এলাকায় জুনায়েদ কয়লা কোম্পানির খনিতে ভারী অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা মাইন লক্ষ্য করে রকেট ও গ্রেনেড নিক্ষেপ করে।

দুকির ডাক্তার জোহর খান শাদিজাই বলেছেন, "আমরা জেলা হাসপাতালে এ পর্যন্ত ২০টি মৃতদেহ এবং ছয়জনকে আহত পেয়েছি।" 

দুকি জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল্লাহ নাসির বলেছেন, দুর্বৃত্তরা হামলায় "হ্যান্ড গ্রেনেড, রকেট লঞ্চার এবং অন্যান্য আধুনিক অস্ত্র" ব্যবহার করেছে। তারা ১০টি কয়লা ইঞ্জিন ও যন্ত্রপাতিতেও আগুন দিয়েছে।

দুকির জেলা প্রশাসক (ডিসি) কলিমুল্লাহ কাকার এবং সহকারী কমিশনার (এসি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এছাড়া এফসি কমান্ড্যান্ট এবং দুকি পুলিশ সুপারও সেখানে উপস্থিত ছিলেন। পরে লাশ উদ্ধারে যৌথ অভিযান চালানো হয়। এর আগেও এই অঞ্চলে আগস্টে সন্ত্রাসী হামলা হয়েছে। তখন ৫০ জনের মৃত্যু হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo