সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ জানুয়ারি ২০২৫, ০১:৪২ এএম

মোট পঠিত: ১৯৮

অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ

Babul K.
অন্তর্বর্তী সরকারের প্রশংসায় হিউম্যান রাইটস ওয়াচ
জাতীয়


গুমের ঘটনাগুলো তদন্ত করে বিচারের প্রতিশ্রুতি দেওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রশংসা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৭ জানুয়ারি) প্রকাশিত সংস্থার বার্ষিক প্রতিবেদন "ওয়ার্ল্ড রিপোর্ট ২০২৫" এ এ তথ্য তুলে ধরা হয়েছে।



সর্বশেষ খবর পেতে ঢাকাপ্রকাশ এর গুগল নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ।

প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, এবং মানবাধিকার লঙ্ঘনের একাধিক ঘটনা ঘটেছে। ছাত্র-জনতার আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত বলপ্রয়োগ ও নির্বিচারে গুলিবর্ষণের কারণে এক হাজারের বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়।


অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপ নিয়েছে। বিশেষত, গুমের ঘটনার বিচার, সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়ে উদ্বেগ প্রকাশ এবং বিচারিক প্রক্রিয়ার উন্নয়নের প্রতিশ্রুতি প্রশংসিত হয়েছে।


এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, "বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মানবাধিকার সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি করছে। তবে এই অগ্রগতি স্থায়ী করতে আন্তর্জাতিক সহায়তা এবং প্রাতিষ্ঠানিক সংস্কার অত্যন্ত জরুরি।"


প্রতিবেদনের ৫৪৬ পৃষ্ঠায় শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো বিশদভাবে তুলে ধরা হয়েছে। অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি উন্নত করার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo