সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ জুলাই ২০২৪, ১১:৪৫ পিএম

মোট পঠিত: ২৭৬

অফিস-ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা

Babul K.
অফিস-ব্যাংকের নতুন সময়সূচি ঘোষণা
জাতীয়

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিন দিন সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস খোলা থাকবে। এদিকে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।  

শনিবার (২৭ জুলাই) জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন সরকারি অফিসের নতুন সময়সূচি জানান।

একইদিন বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংক লেনদেনের সময়সূচি জানানো হয়।

দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। চলমান কারফিউর সময়সীমা শিথিল করছে সরকার। এ অবস্থায় সরকারি-বেসরকারি অফিসের সময়ও বাড়ানো হচ্ছে। এর আগে গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।


কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার, এই তিন দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। তবে লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত।


এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে রোববার ও সোমবার (২২ জুলাই) নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়। পরে তা বাড়িয়ে মঙ্গলবারও ছুটি ঘোষণা করা হয়।

দেশের সার্বিক পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে এলে সাধারণ ছুটির পর বুধবার থেকে সীমিত পরিসরে চালু হয় সরকারি ও বেসরকারি অফিস। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস।

শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ থাকার পর রোববার থেকে নতুন সময়সূচি ঘোষণা করল সরকার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo