সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৯ মার্চ ২০২৪, ০৪:১২ এএম

মোট পঠিত: ২৮৪

অবসর ভেঙে টেস্টে ফেরা হাসারাঙ্গাকে নিষিদ্ধ করলো আইসিসি

Babul K.
অবসর ভেঙে টেস্টে ফেরা হাসারাঙ্গাকে নিষিদ্ধ করলো আইসিসি
খেলা

শ্রীলঙ্কার সাথে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে হঠাৎই অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার ঘোষণা দিয়েছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তবে সে ঘোষণার এক দিন পার না হতেই আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট থেকে নিষিদ্ধ হয়েছেন এই লঙ্কান লেগ স্পিনার।


শ্রীলঙ্কার লেগ স্পিন অলরাউন্ডার আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন। যে কারণে তাকে ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তিনটি ডি মেরেটি পয়েন্ট দেওয়া হয়েছে। সব মিলিয়ে ২৪ মাস বা দুই বছরের মধ্যে আটটি ডি মেরিট পয়েন্ট পেয়েছেন তিনি। এর আগে পাঁচটি ডি মেরিট পয়েন্ট পাওয়ায় বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে দুই ম্যাচ নিষিদ্ধ ছিলেন তিনি।


বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের ৩৭তম ওভারে আম্পায়ারের সঙ্গে বাজে আচরণ করেন হাসারাঙ্গা। আম্পায়ারের সিদ্ধান্তে খুশি হতে পারেননি তিনি। ক্যাপ খুলে ছুড়ে মারেন মাটিতে। ওই ঘটনায় ফিল্ড আম্পায়ার তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। তখনই হাসারঙ্গা ও লঙ্কান টিম ম্যানেজমেন্ট বুঝে ফেলে ডি মেরিট পয়েন্ট পেতে যাচ্ছেন এই লেগ স্পিনার। যার অর্থ নিষেধাজ্ঞা।


আইসিসির নিয়ম অনুযায়ী, কোন ক্রিকেটার ২ বছরের মধ্যে আটটি ডি মেরেট পয়েন্ট পেলে ৭.৬ ধারায় সেটি ৪টি নিষেধাজ্ঞা পয়েন্ট হিসেবে গণ্য হবে। যার অর্থ ওই ক্রিকেটারকে দুটি টেস্ট বা চারটি ওয়ানডে বা সম সংখ্যক টি-২০ ম্যাচে নিষিদ্ধ হতে হবে।


নিয়ম অনুযায়ী, যে ফরম্যাট আগে আসবে ওই ফরম্যাটে নিষিদ্ধ হবেন ওই ক্রিকেটার। গত বছর টেস্ট ক্রিকেটকে বিদায় বলেন হাসারাঙ্গা। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-২০ বিশ্বকাপের আগে শ্রীলঙ্কার কোন ওয়ানডে বা টি-২০ ম্যাচ ছিল না। যে কারণে হাসারাঙ্গা টি-২০ বিশ্বকাপের চার ম্যাচে নিষিদ্ধ হতে পারতেন।


কিন্তু বুদ্ধির খেলা করে ওই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার সিদ্ধান্ত নেন হাসারাঙ্গা। ইচ্ছে করে এক নিষেধাজ্ঞা থেকে বাঁচতে পা দিলেন অন্য নিষেধাজ্ঞার ফাঁদে। ওটাই তার অবসর ভেঙে টেস্টে ফেরার কারণ। এখন আইসিসি তাকে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টে নিষিদ্ধ করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo