সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১১ নভেম্বর ২০২৩, ১২:৩৭ এএম

মোট পঠিত: ৩২৫

অবরোধের আগের রাতে রাজধানীতে ৬ বাসে আগুন, দুটি ককটেল বিস্ফোরণ

Babul K.
অবরোধের আগের রাতে রাজধানীতে ৬ বাসে আগুন, দুটি ককটেল বিস্ফোরণ
জাতীয়

শনিবার দিবাগত রাত ১২টায় শুরু হবে বিএনপির ডাকা চতুর্থবারের অবরোধ। কিন্তু, তার আগেই শনিবার (১১ নভেম্বর) রাত ৮টা থেকে একের পর এক যাত্রীবাহী বাসে আগুনের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিস ও রাজধানীর বিভিন্ন এলাকার বাসিন্দাদের তথ্য মতে রাত ৮টা ২০ থেকে রাত ১০ টা পর্যন্ত ৬ টি বাসে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। এর মধ্যে ৪টি বাসের আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ২ টি করে ইউনিট কাজ করেছে। বাকি দুটি বাসের আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা। এছাড়াও রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণও ঘটানো হয়।

ফায়ার সার্ভিস ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রাত পৌনে ৮টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওই ঘটনার ৩০ মিনিট পার হতে না হতেই রাত ৮টা ২০ মিনিটে রাজধানীর মতিঝিলে নটরডেম কলেজের সামনে যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। এর ১০ মিনিট পর রাত সাড়ে ৮টায় গাবতলী পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাবতলি লিংক পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা মেরে আগুন দেওয়া হয়। রাত ৯টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়।

এর ২৭ মিনিট পর যাত্রাবাড়ী এলাকায় ফলপট্টির সামনে অনাবিল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। প্রতিটি আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে ওই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়াও রাত পৌনে ১১টা থেকে ২০ মিনিটের মধ্যে রাজধানীর কাফরুল থানার আগারগাঁও তালতলা বাজারের সামনে শিখর পরিবহন ও রাজধানীর শেরে বাংলা নগর থানার জাতীয় পঙ্গু হাসপাতালের সামনে বৈশাখী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দূর্বৃত্তরা। তবে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

ছয়টি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেলেও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo