সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ নভেম্বর ২০২৩, ০৫:০০ পিএম

মোট পঠিত: ২৯২

অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ

Babul K.
অবাধ, সুষ্ঠু নির্বাচনের ওপর আবারও যুক্তরাষ্ট্রের গুরুত্বারোপ
জাতীয়

আবারও বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও মুক্তভাবে জাতীয় নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা অব্যাহতভাবে বলে আসছি যে- আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং মুক্ত নির্বাচন হওয়া উচিত। তা হতে হবে সহিংসতামুক্ত। তার কাছে ওই সাংবাদিক সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন। ওই বৈঠকে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। অন্যদিকে ভারতের পক্ষে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেই বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পার্থক্য আছে কিনা তা জানতে চান ওই সাংবাদিক। জবাবে ম্যাথিউ মিলার বলেন, এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই তার কাছে। দ্বিতীয় প্রশ্নে ওই সাংবাদিক চলমান অবরোধের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মার্কিন আহ্বান প্রসঙ্গে প্রশ্ন করেন। এর জবাবে ম্যাথিউ মিলার অবাধ, সুষ্ঠু ও মুক্ত নির্বাচনের গুরুত্বের কথা পুনর্ব্যক্ত করেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo