সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৪ পিএম

মোট পঠিত: ২৯৯

নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ যুবক

Babul K.
নসিমন-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২ যুবক
সারা দেশ

মাদারীপুর সদর উপজেলায় মোটরসাইকেল ও নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে এই দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনায় নিহতরা হলেন সদর উপজেলার ছিলারচর এলাকার রিফাত বালি (১৯) ও মারুফ সরদার (৩০)।



এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে করে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন। মাদারীপুর-শরিয়তপুর মহাসড়কের পখিরা এলাকার আসমত আলী খান টোল প্লাজার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।


এতে মোটরসাইকেলের দুই আরোহী নসিমনে সঙ্গে আটকে ঝুলতে থাকেন। এই অবস্থায় তাদেরকে বেশ কিছু দূর টেনে হেচড়ে নিয়ে যায় নসিমনটি। এতে মোটরসাইকেল আরোহী একজনের শরীর থেকে পা বিছিন্ন হয়ে যায়। লোকজন এগিয়ে আসার আগেই নসিমন রেখে পালিয়ে যায় চালক।


মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস,এম সালাউদ্দীন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে সড়কে পড়ে থাকা লাশ উদ্ধার করা হয়েছে। এর কিছুটা দূরে মোটরসাইকেলটি পড়ে থাকতে দেখা যায়। দুই জনের পকেটে থাকা মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত করা হয়েছে। পরে মাদারীপুর সদর থানা পুলিশের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।


তিনি আরও বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। নসিমনটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এর চালককে দ্রুত খুঁজে বের করার চেষ্টা চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo