সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ ডিসেম্বর ২০২৩, ০১:০৩ এএম

মোট পঠিত: ৩৩৪

নৌকা মার্কা ছাড়া কোনো উপায় নেই: শেখ হাসিনা

Babul K.
নৌকা মার্কা ছাড়া কোনো উপায় নেই: শেখ হাসিনা
জাতীয়

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, নৌকা দেবে উন্নয়ন, নৌকায় দেবে সব। নৌকা মার্কা ছাড়া আমাদের কোনো উপায় নেই। শনিবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের কালকিনির সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠের জনসভায় তিনি এ কথা বলেন। এর আগে বিকাল সাড়ে ৩টার দিকে জনসভামঞ্চে উপস্থিত হন প্রধানমন্ত্রী। এ সময় তার সঙ্গে ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। শেখ হাসিনা বলেন, নৌকায় ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। এই নৌকা পরপর তিনবার ক্ষমতায় আছে বলেই আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে। প্রত্যেকটি ঘর আজ আলোকিত। এই নৌকায় ভোট দিয়েছে বলেই কোনো মানুষ গৃহহীন, ভূমিহীন থাকবে না। নৌকায় এদেশের উন্নয়নের একমাত্র হাতিয়ার। কাজেই নৌকা মার্কায় ভোট আমাদের প্রার্থীদের জয়যুক্ত করে সেবা করার সুযোগ দিবেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত খুনির দল, তাদের রাজনীতি করার অধিকার নেই। জিয়াউর রহমানের অবৈধ ক্ষমতার উচ্ছিষ্ট থেকে বিএনপির জন্ম। এই দল কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। 

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের স্বার্থ বেচে আমার ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আমার কখনো ছিলো না। কখনো থাকবেও না। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে খালেদা জিয়া ক্ষমতায় এসেছিলো। এর আগে ৯৬’ সালে ভোট চুরি করে ক্ষমতায় আসে খালেদা জিয়া। এর প্রতিবাদে জনগণের আন্দোলনের মুখে ভোট চুরির অপবাদে খালেদা জিয়াকে ক্ষমতা থেকে পদত্যাগ করতে হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo