সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ অক্টোবর ২০২৫, ১০:৪২ পিএম

মোট পঠিত: ১০৭

নৌবহরে হামলা: ইসরাইলের সঙ্গে সব কূটনীতি বহিষ্কার করল কলম্বিয়া

Babul K.
নৌবহরে হামলা: ইসরাইলের সঙ্গে সব কূটনীতি বহিষ্কার করল কলম্বিয়া
আন্তর্জাতিক

অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তায় ত্রাণবাহী জাহাজ আটকে দেওয়াকে কেন্দ্র করে কলম্বিয়া থেকে পুরো ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধিদলকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

জানা গেছে, অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়ার চেষ্টাকারী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ থেকে কলম্বিয়ার দুই নাগরিককে আটকের পর এ পদক্ষেপ নেয়া হয়েছে।


বৃহস্পতিবার বার্তা সংস্থা টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।


ইসরাইলি অবরোধ ভেঙে গাজায় ত্রাণ পৌঁছে দেয়ার আন্তর্জাতিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ক্রুদের অংশ ছিলেন ম্যানুয়েলা বেদোয়া এবং লুনা বারেতো নামের দুই কলম্বিয়ান।


গ্লোবাল মুভমেন্ট টু গাজার এক বিবৃতি অনুসারে, ফ্লোটিলা গাজা উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে একটি উচ্চ-ঝুঁকিপূর্ণ এলাকায় পৌঁছানোর পর ইসরাইলি সামরিক বাহিনী অবৈধভাবে অনেককে আটক করে।


প্রেসিডেন্ট পেত্রো সামাজিক মাধ্যম এক্সে সতর্ক করে বলেছেন, যদি প্রতিবেদনগুলো (আটকের) সত্য হয়, তবে এটি নেতানিয়াহুর একটি ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ হিসেবে বিবেচিত হবে। 


চলতি সপ্তাহের শুরুতে, ইসরাইলের সাথে বাণিজ্য চুক্তি স্থগিত করার ইচ্ছাও প্রকাশ করেছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট।


যদিও পেত্রো ২০২৪ সালের মে মাসেই ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছেন। আর এবার অবশিষ্ট ইসরাইলি কূটনৈতিক প্রতিনিধিদের অবিলম্বে কলম্বিয়ার ভূখণ্ড ত্যাগ করারও নির্দেশ দিলেন।


পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরাইলি আদালতসহ অন্যান্য আদালতে মামলা দায়ের করবে বলেও ইঙ্গিত দিয়েছেন গুস্তাভো পেত্রো।


এছাড়া কলম্বিয়ার আইনি দলকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক আইনজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo