সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ আগস্ট ২০২৫, ১২:৪৪ এএম

মোট পঠিত: ১৭৪

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাঙচুর, কয়েকজন আটক

Babul K.
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে হামলা-ভাঙচুর, কয়েকজন আটক
প্রবাসী

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এ তথ্য জানায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিস আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটির দেড় শতাধিক অতিথি এতে অংশ নেন। নিরাপত্তার স্বার্থে আগেভাগেই কনস্যুলেটের অনুরোধে সেখানে পুলিশ মোতায়েন ছিল।


তবে বিকেল ৫টা থেকে হামলাকারীরা কনস্যুলেটের সামনে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান ও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে তারা অতিথিদের ধাওয়া করে, প্রবেশে বাধা দেয় এবং ডিম নিক্ষেপ করে। এমনকি ভবনের পাশের একটি অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটি ফেটে যায়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে এবং কয়েকজনকে আটক করে। ঘটনার ছবি ও ভিডিও ফুটেজ পুলিশের হাতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নিউইয়র্ক পুলিশ কনস্যুলেটকে আশ্বস্ত করেছে।


কনস্যুলেট জানায়, পুরো সময় পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। অনুষ্ঠানে যোগ দিতে প্রধান অতিথি নির্বিঘ্নে প্রবেশ করেন, মতবিনিময় ও নৈশভোজ শেষে নিরাপদে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।


দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কনস্যুলেট জেনারেল এরই মধ্যে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছে। কনস্যুলেট আরও জানায়, উপদেষ্টা মাহফুজ আলমের সঙ্গে হামলাকারীদের কোনো সরাসরি সাক্ষাৎ বা সংযোগ ঘটেনি। তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা বিভ্রান্তিকর বলে কনস্যুলেট উল্লেখ করেছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo