সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৬ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৪৪

নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মেয়েরা

Babul K.
নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালে ভারতের মেয়েরা
খেলা

ডেইলি বাংলা টাইমস: নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানের জয় নিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠল ভারতের মেয়েরা। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৭ রান তুলে কিউইরা। জবাবে খেলতে নেমে ৩৪ বল ও ৮ উইকেট হাতে রেখে জয় পায় ভারত।

পচেস্ট্রুমে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় দলনেতা শেফালি ভার্মা। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় দল। পরে জর্জিয়া প্লিমার ও ইমাবেল গেজের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিলো দল। কিন্তু পরে আর কেউই সুবিধা করতে পারেনি।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩৫ রানের ইনিংসটি খেলেন জর্জিয়া। গেজের ব্যাট থেকে আসে ২৬ রান। এছাড়া ১২ রান করেন দলনেতা এজি শার্প। বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

রান তাড়া করতে নেমে ১০ রানে আউট হন ওপেনার ও দলনেতা শেফালি ভার্মা। কিন্তু তাতে কোনো সমস্যায় পড়তে হয়নি ভারতীয়দের। দ্বিতীয় উইকেট জুটিতে শোয়েতা সেহরাত ও সৌম্য তিয়ারি মিলে দলকে জয়ের ভিত গড়েন দেন। ২১ রানে ফেরেন তিয়ারি। পরে তৃষ্ণাকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন ওপেনার সেহরাত। ৬১ রানে সেহরাত ও ৫ রানে তৃষ্ণা অপরাজিত থাকেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo