সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ এপ্রিল ২০২৩, ০৮:১৭ পিএম

মোট পঠিত: ৩৬১

‘নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু’

Babul K.
‘নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু’
অপরাধ

ডেইলি বাংলা টাইমস: র‍্যাব হেফাজতে নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মরদেহের ময়নাতদন্ত টিমের প্রধান ডা. কফিল উদ্দিন।


সোমবার (৩ এপ্রিল) সকালে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেনসিক মেডিসিন বিভাগের এ অধ্যাপক বিষয়টি জানান। এর আগে রোববার বিকেলে জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন ডা. কফিল।


তিনি বলেন, আটকের পর মানসিক চাপ থেকেই তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। আর এই কারণেই তার মৃত্যু হয়েছে। তবে আমরা তার শরীরে দুটো জখম পেয়েছি। একটা কপালের বাম পাশে। যেটা ছোট। এটার সাইজ ২ দশমিক ৫ সেন্টিমিটার। এক ইঞ্চিরও কম। এটা ঘসা লাগলে যেমন হয় সেরকম। আর একটা ছোট জখম পেয়েছি ডান হাতের কনুইয়ের ভেতর দিকে। এখানে একটা ফোলা জখম আছে। যেটার সাইজ ২ সেন্টিমিটার। আমার বলেছি, ক্যানুলা দিতে ভেন (নালী) খুঁজতে গিয়ে এটা হয়েছে।



ডা. কফিল উদ্দিন বলেন, আমরা চূড়ান্ত মতামতে উল্লেখ করেছি, যে জখমগুলো আছে সেগুলো মৃত্যুর জন্য যথেষ্ট নয়। রোগীর মৃত্যু হয়েছে শকে। আর শক হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে।


রামেক ফরেনসিক বিভাগের প্রধান এই চিকিৎসক বলেন, মানসিক চাপ যদি কেউ কন্ট্রোল করতে না পারে তবে চূড়ান্ত পর্যায়ে গিয়ে রক্তনালী ফেটে যায়। নালী ফেটে গিয়েই এই রক্তক্ষরণটা হয়েছে। এ কারণেই তার মৃত্যু হয়েছে।


এর আগে র‍্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্পের একটি দল গত ২২ মার্চ সকালে জেসমিনকে আটক করে। অফিসে যাওয়ার পথে নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। ওইদিন দুপুর ১২টার পর পরিবারের সদস্যরা জানতে পারেন জেসমিন নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ২৪ মার্চ সকালে তিনি মারা যান।



জেসমিনের মৃত্যুর পরদিন ২৫ মার্চ রামেক মর্গে মরদেহের ময়নাতদন্ত করা হয়। ওইদিন বিকেলে নওগাঁ সরকারি কবরস্থানে র‍্যাবের উপস্থিতিতেই মরদেহ দাফন করেন স্বজনরা।


সরকারের যুগ্ম-সচিব বর্তমানে স্থানীয় সরকারের রাজশাহী বিভাগের পরিচালক মো. এনামুল হকের মৌখিক অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে নিয়েই র‍্যাব একটি অভিযান চালায়। এনামুল হকের অভিযোগ, তার ফেসবুক আইডি হ্যাক করে জেসমিন ও আল-আমিন নামে এক ব্যক্তি চাকরি দেওয়ার প্রলোভনে বিভিন্নজনের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছিলেন।


এমন অভিযোগের ভিত্তিতে জেসমিনকে আটক করে র‌্যাব। আর র‍্যাব হেফাজতে এ নারীর অস্বাভাবিক মৃত্যু ঘটে। এরপর এ ঘটনা উচ্চ আদালতের নজরে আসে। তার মৃত্যুর কারণ জানতে আদালতে ময়নাতদন্তের প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দেওয়া হয়।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo