সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ জুলাই ২০২৩, ১১:৩৫ পিএম

মোট পঠিত: ৩৫৫

নির্বাচিত সরকারের বিরুদ্ধে পদত্যাগের এক দফা দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী

Babul K.
নির্বাচিত সরকারের বিরুদ্ধে পদত্যাগের এক দফা দাবি হাস্যকর: কৃষিমন্ত্রী
জাতীয়

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, 'আমরা বাংলাদেশকে শান্ত ও স্থিতিশীল রাখতে চাই। একটি নির্বাচিত সরকারের বিরুদ্ধে পদত্যাগের এক দফা দাবি হাস্যকর। বিএনপি এবং অন্যান্য বিরোধী দলসহ যারা বলছে, তাদের দাবিটি দুঃস্বপ্নে পরিণত হবে। নির্বাচিত সরকার কোনোদিনই কারও দাবিতে পদত্যাগ করবে না। অতীতে বিএনপির সন্ত্রাস আমরা দেখেছি। বিএনপির সন্ত্রাস, জ্বালাও-পোড়াও এ দেশের জনগণ মোকাবিলা করেছে। তাদের সরকারের পদত্যাগের দাবি কোনোদিনই বাস্তবায়িত হবে না।'


শনিবার সকালে টাঙ্গাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের উদ্যোগে পরিবেশ রক্ষায় একদিনে একযোগে এক লাখ গাছের চারা রোপনের লক্ষ্যে 'বৃক্ষরোপন উৎসবের' উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। কৃষিমন্ত্রী আরও বলেন, 'নির্বাচন কমিশনকে আমরা সকলে মিলে সহযোগিতা করব, যাতে সারা পৃথিবীতে এবং বাংলাদেশের মানুষের কাছে সুন্দর ও অত্যন্ত গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিতে পারি। বাংলাদেশের উন্নয়ন সহযোগীরা জানে সবকিছুই আমাদের সংবিধান অনুযায়ী হবে। সংবিধানের বাইরে কিছুই করার সুযোগ নেই। তবে নির্বাচন সুষ্ঠু করার ব্যাপারে তাদের দাবি খুবই জোরালো। প্রধানমন্ত্রী নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও একটি ভালো নির্বাচন করার আশ্বাস তাদের দিয়েছেন। সেটি অবশ্যই বাংলাদেশে হবে। আমরা জাতিকে বলতে চাই‒ আগামী দিনের এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হবে।'


টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে আয়োজিত বৃক্ষরোপণ উৎসবে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাসার, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কৃষিমন্ত্রী গাছের চারা বিতরণ করেন এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo