সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

মোট পঠিত: ৩৬১

ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু: রেল যোগাযোগ বন্ধ

Babul K.
ময়মনসিংহে ট্রাকে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু: রেল যোগাযোগ বন্ধ
সারা দেশ

ময়মনসিংহ শহরে মালবাহী একটি ট্রাকে বলাকা কমিউটার ট্রেনের ধাক্কায় চার জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও চার জন। আজ সোমবার দুপুরে ময়মনসিংহ রেলওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, 'আজ দুপুর দেড়টার দিকে শহরের শম্ভুগঞ্জ লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এরপর থেকে ময়মনসিংহ-নেত্রকোণা রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।' নাজমুল আরও বলেন, 'দুপুরে বালুবাহী একটি ট্রাক লেভেল ক্রসিংয়ে উঠে পড়ে। সে সময় ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেন ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।' তিনি জানান, দুর্ঘটনার কারণে সড়ক পথেও ময়মনসিংহ ও কিশোরগঞ্জের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। জাহাঙ্গীর আলম বলেন, 'তথ্য পেয়ে আমরা চার জনের মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।'


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo