সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জুলাই ২০২৫, ১২:৪৬ এএম

মোট পঠিত: ১৫৪

মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী

Babul K.
মিটফোর্ডের ঘটনায় কিছু দল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে: রিজভী
রাজনীতি

 ব্যক্তিগত দ্বন্দ্ব থেকে মিটফোর্ডে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই ঘটনাকে রাজনৈতিক রং দিয়ে কোনো কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি। শনিবার (১২ জুলাই) রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে রিজভী এই অভিযোগ করেন। 


তিনি বলেন, ‘যে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। অথচ কোনো কোনো রাজনৈতিক দল দেখছি ওই ঘটনাকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।’ 


ওই ঘটনার উল্লেখ করে রিজভী বলেন, ‘এখানে দল কোথায় জড়িত? এখানে দলের পদ-পদবি নিয়ে সংঘর্ষ হয়নি, দলের মতাদর্শ নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে, এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। ঘটনার সত্য বিষয় উদ্‌ঘাটনের দায়িত্ব প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর।’ 


রিজভী বলেন, ‘বিএনপি একটি বৃহৎ পরিবার। কোন ছিদ্র পথে দু-একজন দুষ্কৃতকারী ঢুকে পড়ে, সেটি সব সময় খোঁজ রাখা যায় না। কিন্তু দুষ্কৃতকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কার্পণ্য করেন না দল বা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’ 


মিটফোর্ডের হত্যাকাণ্ডের বিষয়ে রিজভী আরও বলেন, ‘যে নিহত হয়েছে আর যারা ঘাতক তাদের মধ্যে ঝগড়া চলেছে। এটি যুগ যুগ ধরে তারা করে আসছে, এখন পট পরিবর্তন হয়েছে। ওয়ার্ড পর্যায়ের কেউ ব্যবসার সঙ্গে জড়িত হতে পারে, যা মহানগর বা কেন্দ্রীয় নেতারা জানেন না, রুট লেভেলে তো সবকিছু বোঝাও যায় না। তবে কোনো ধরনের অপকর্ম সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত, তাদের ছাড় নেই।’ 


তিনি বলেন, ‘দু-একটি রাজনৈতিক দল মিছিল করে বিএনপির ওপর দোষ চাপানোর চেষ্টা করে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম তাহলে এক কথা ছিল। দল নিন্দা জানিয়েছে, ব্যবস্থা নিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য।’ 


একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কীভাবে পায়ের রগ কেটেছে, কীভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে হত্যা করা হয়েছে। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা মানুষ ভুলে যায়নি। বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না।’ 


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo