সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
repoter 1

প্রকাশিত :
২৫ ডিসেম্বর ২০২২, ০৪:০০ পিএম

মোট পঠিত: ৩৯৪

মেট্রোরেলের উদ্বোধন বুধবার বেলা ১১টায়

repoter 1
মেট্রোরেলের উদ্বোধন বুধবার বেলা ১১টায়
জাতীয়

ডেইলি বাংলা টাইমস: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের প্রথম অংশ উদ্বোধন করবেন। তিনি জানান, ২০২৩ সালের ডিসেম্বর মাসে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলবে এবং ২০২৫ সালে কমলাপুর পর্যন্ত চলবে।


মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, উত্তরা থেকে কমলাপুরের দূরত্ব ২১.২৬ কিলোমিটার। এই পথে মোট স্টেশন ১৭টি। ব্যয় হবে ৩১ হাজার ৪৪ কোটি ৭২ লাখ টাকা।


তিনি বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে লাগবে ৩৮ মিনিট। স্টেশনে প্রতিটি ট্রেন ১০ মিনিট পরপর আসবে। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা। প্রতি কিলোমিটার ভাড়া ৫ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।


সড়কমন্ত্রী বলেন, মেট্রোরেল পুরোদমে চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পারাপার করা সম্ভব হবে। তখন মোট ২৪ সেট ট্রেন চলাচল করবে। ট্রেইলার কোচ দুটিতে ৩৭৪ জন যাত্রী চলাচল করতে পারবে, এর মধ্যে আসন থাকবে ৪৫টি। অন্যদিকে মাঝের ছয়টি কোচে ৩৯০ জন যাত্রী চলাচল করতে পারবে, সেখানে ৫৪টি আসন থাকবে। একটি ট্রেন সর্বমোট যাত্রী পরিবহন করতে পারবে ২ হাজার ৩০৮ জন। ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।


ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে মেট্টোরেল। তিন ফুট বা এর নিচের উচ্চতার শিশুরা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না। তবে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়ার সুবিধা থাকছে না।


তিনি আরও বলেন, আগামী ২৬ মার্চ থেকে উত্তরা থেকে আগারগাঁও অংশের সব স্টেশনে মেট্রোরেল থামবে। এখন শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন আসবে। মাঝে কোনো স্টেশনে থামবে না মানুষের অভ্যস্ততার ওপর নির্ভর করে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ানো হবে। আমাদের সব স্টেশন প্রস্তুত আছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo