সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০২ মার্চ ২০২৩, ০৫:৩৮ পিএম

মোট পঠিত: ৩৮৩

মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি

Babul K.
মেসিকে হত্যার হুমকি, স্ত্রীর মার্কেটে গুলি
খেলা

ডেইলি বাংলা টাইমস : মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকানাধীন রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার ভোর রাত ৩টায় রোজারিওর সুপারমার্কেটে এলোপাতারি গুলি চালিয়েছে দুর্বৃত্তরা।


আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ এক প্রতিবেদনে জানিয়েছে, ঘটনার সময় মার্কেট বন্ধ ছিল। কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে বাইরে থেকে মার্কেটের স্টিলের দরজায় গুলি করে। এরপর তারা দ্রুত চলে যায়। যাওয়ার সময় একটি কাগজ রাস্তায় ফেলে যায়। সেই কাগজেই মেসিকে হুমকি দেয়া হয়।


মেসিকে হুমকি দেয়া ওই কাগজে লেখা ছিল, আমরা তোমার জন্য অপেক্ষা করছি মেসি। পাবলো ইয়াভকিন (রোজারিওর মেয়র) নিজেই একজন মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।


ওই প্রতিবেদনে আরও বলা হয়, দুর্বৃত্তরা সুপারমার্কেটের দরজায় ১৪টি গুলি করে। বিষয়টি তদন্ত করছে আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি। তারা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।


উত্তর-মধ্য আর্জেন্টিনার সান্তা ফে প্রদেশের রোজারিও লিওনেল মেসির মেসির জন্মশহর। সেখানে রয়েছে তার ছোটবেলার ক্লাব নিউয়েল ওল্ড বয়েজ। শৈশবে এই ক্লাবেই ফুটবলের সঙ্গে বন্ধুত্ব হয় মেসির। ক্যারিয়ারের শেষ মুহূর্তে এই ক্লাবের হয়েই খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন তিনি।


উল্লেখ্য, রোজারিও শহরে মেসির একটি বাড়ি আছে। বিশ্বকাপ জয়ের পর সেই বাড়িতেই উদযাপন করেন মেসি। এছাড়াও ওই বাড়িতে গিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে থাকেন মেসি।



খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo