সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৫ মে ২০২৫, ০৬:৫৭ পিএম

মোট পঠিত: ২৫৮

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

Babul K.
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল
জাতীয়

মালয়েশিয়ায় ফের বাংলাদেশের শ্রমবাজার চালুর সম্ভাবনা তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী স্টিভেন সিম ও স্বরাষ্ট্রমন্ত্রী সাসিফউদ্দিন নাসিটিওনের সাথে বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুলের বৈঠকের পর এই সম্ভাবনা দেখা দিয়েছে।


ওই বৈঠকে আসিফ নজরুল মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো প্রকার শর্ত ছাড়া বাংলাদেশ থেকে কম খরচে শ্রমিক পাঠানোর বিষয়ে কথা বলেন বলে একটি সূত্র জানিয়েছে।


এ বিষয়ে বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক ভিডিও বার্তায় বলেন, গত বছর শেষ মুহূর্তে যেসব বাংলাদেশি শ্রমিকের মালয়েশিয়ায় যাওয়া আটকে গেছিল তারা খুব শিগগিরই মালয়েশিয়া যেতে পারবেন। সেই সংখ্যা ছিল প্রায় ১৭ হাজারের মতো। মালয়েশিয়া তাদের ব্যাচ ভিত্তিতে নিতে রাজি হয়েছে। প্রথম ব্যাচের জন্য তারা ৭ হাজার ৯২৬ জনের নামের তালিকা চূড়ান্ত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই তারা মালয়েশিয়াতে কাজ করার সুযোগ পাবেন।


তিনি আরও বলেন, আমরা বিভিন্ন সূত্রে জেনেছি আগামী কয়েক মাসে মালয়েশিয়া ১ থেকে দেড় লাখ বিদেশি শ্রমিক নেবে। মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী আমাদের আশস্ত করেছেন যে লোক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo