সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৪ মার্চ ২০২৩, ০৬:২১ পিএম

মোট পঠিত: ৩৩৭

মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু

Babul K.
মালিবাগে ট্রেনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু
প্রবাসী

ডেইলি বাংলা টাইমস: রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় মো. শাহাবুদ্দিন (৬৫) নামে এক প্রবাসী নিহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।


জানা যায়, দুর্ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ১১টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।


শাহাবুদ্দিনের ভাগ্নে মাহমুদুল হাসান নাফিজ জানান, তার মামা সৌদি প্রবাসী ছিলেন। সেখানে থেকে দেশে খেজুরের ব্যবসা করতেন। ফেব্রুয়ারি মাসে দেশে আসেন তিনি। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে নিজেদের বাসায় থাকতেন।


তিনি আরও জানান, শনিবার সকালে মামাকে সঙ্গে নিয়ে নিজেদের প্রাইভেটকারে ব্যবসায়িক কাজে বের হন তারা। রাতে মালিবাগ রেললাইনের পাশে গাড়ি থেকে নেমে এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলছিলেন মামা। ওই সময় কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে যান তিনি। পরে পথচারীদের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ নিয়ে যান।


স্বজনরা জানান, শাহাবুদ্দিনের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায়।


ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, শাহাবুদ্দিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo