সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ মার্চ ২০২৪, ০২:১৫ এএম

মোট পঠিত: ৩০৩

লড়াই করেই সিরিজ হারল বাংলাদেশ

Babul K.
লড়াই করেই সিরিজ হারল বাংলাদেশ
খেলা

তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিতে বাংলাদেশ ও শ্রীলংকা দুই দলই জিতেছিল একটি করে ম্যাচ। ফলে তৃতীয় ও শেষ টি-২০ পরিণত হয় অলিখিত ফাইনালে। যেখানে সর্বোচ্চটা দিয়ে লড়াই করেও হার মেনেছে টাইগাররা। একইসঙ্গে হেরেছে সিরিজও।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাত উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে ১৯.৪ ওভারে ১৪৬ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের হার ২৮ রানে। এর মাধ্যমে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে লংকানরা।


রান তাড়া করতে নেমে এদিন মাত্র ৭ রানে সাজঘরে ফেরেন লিটন দাস। ধনঞ্জয় ডি সিলভাকে উড়িয়ে মারতে গিয়ে শানাকার তালুবন্দী হন তিনি। পরের গল্পটা নুয়ান থুসারার। নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই মেইডেনসহ হ্যাটট্রিকের দেখা পান তিনি।


ওভারের দ্বিতীয় বলে শান্তকে বোল্ড করে শুরু। পরের বলে বোল্ড হন তাওহীদ হৃদয়। মাহমুদউল্লাহ রিয়াদকে লেগ বিফোরের ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূরণ করেন থুসারা। নিজের পরের ওভারে সৌম্যকে বোল্ড করেন এ পেসার।


আক্রমণে এসে উইকেটে দেখা পান ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তার বলে সাজঘরে ফেরেন জাকের আলী। ৩২ রানে ৬ উইকেট হারিয়ে অল্পেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে টাইগাররা। এ অবস্থায় সপ্তম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন মেহেদী হাসান ও রিশাদ হোসেন।


ব্যক্তিগত ১৯ রানে মেহেদী ফেরেন। সতীর্থদের ব্যর্থতার দিনে দলকে আশার আলো দেখান রিশাদ। একেরপর এক বল বাউন্ডারির বাইরে ফেলতে থাকেন তিনি। সেই সুবাদে ২৬ বলে পেয়ে যান ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা।


লড়াই চালিয়ে যাওয়া রিশাদ ৫৩ রানে আউট হন। তার বিদায়ের পর শেষ চেষ্টা করেন তাসকিন আহমেদ। তবে এ পেসারের ২১ বলে ৩১ রানের ক্যামিও দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫ উইকেট শিকার করেন থুসারা।


এর আগে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। বল হাতে শুরুতেই সাফল্য পান তাসকিন আহমেদ। তার বলে ব্যক্তিগত ৮ রানে আউট হন ধনঞ্জয় ডি সিলভা। কামিন্দু মেন্ডিস ১২ রানের বেশি করতে পারেননি।


এদিকে ব্যাটিং অর্ডারে উপরে নামলেও ১৫ রানে সাজঘরে ফেরেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। চারিথ আসালঙ্কা করেন ৩ রান। একপ্রান্তে সতীর্থরা আসা যাওয়ার মাঝে থাকলেও অন্যপ্রান্তে দলকে একাই টেনে নিতে থাকেন ওপেনার কুশল মেন্ডিস।


৩৫ বলে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন মেন্ডিস। তাসকিনের বলে আউট হওয়ার আগে ৫৫ বলে ক্যারিয়ার সেরা ৮৬ রানের ইনিংস খেলেন তিনি। শেষদিকে ১৮ রানের ক্যামিও খেলেন দাসুন শানাকা। তাসকিন ও রিশাদ দুটি এবং শরিফুল ও মুস্তাফিজুর একটি করে উইকেট নেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo