সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৪ মে ২০২৩, ০৭:৫৪ পিএম

মোট পঠিত: ৩১৪

লোডশেডিং পরিস্থিতি দুই দিনের মধ্যে ভালো হবে: নসরুল

Babul K.
লোডশেডিং পরিস্থিতি দুই দিনের মধ্যে ভালো হবে: নসরুল
জাতীয়

ডেইলি বাংলা টাইমস:  ঘূর্ণিঝড়ের প্রভাবে কিছু কিছু জায়গায় বিদ্যমান লোডশেডিং পরিস্থিতি আগামী দুই দিনের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার (১৪ মে) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


ঘূর্ণিঝড়ের কারণে বিদ্যুতে প্রভাব পড়ছে কিনা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রভাবটা থাকবে। কিছু কিছু জায়গায় লোডশেডিং থাকবে, তবে খুব বেশি না। খুব অস্বাভাবিক পরিস্থিতি যেটা হয়েছিল, কিছুটা হয়ত আমাদের সমস্যা দেখা গিয়েছিল শনিবার রাত থেকে। এ সমস্যাটা আমরা কাভার করতে পারব। আমার মনে হয় আগামী দুই দিনের মধ্যে আমরা একটা ভালো অবস্থায় যেতে পারব।


মোখার কারণে ক্ষয়ক্ষতি নিয়ে করা প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিদ্যুতের ক্ষয়ক্ষতির ব্যাপারটা এখনও আমার কাছে আসেনি। এলে হয়ত আমরা জানতে পারব। আমরা মনিটর করছি, সকাল থেকে আমাদের মনিটরিং চলছে।


উল্লেখ্য, মিয়ানমার ও বাংলাদেশের দক্ষিণপূর্ব উপকূল অতিক্রম করছে মোখা। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৮০ থেকে ১৯০ কিলোমিটার যা ২১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মোখার প্রভাবে দক্ষিণপূর্ব বিভিন্ন উপকূলীয় জায়গায় ঝড়-বৃষ্টি হচ্ছে। সবচেয়ে বেশি আতঙ্কিত রয়েছেন কক্সবাজার, টেকনাফ অঞ্চলের বাসিন্দারা। অন্যান্য উপকূলীয় অঞ্চলে বাসিন্দাদের সহায়তায় ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে সরকার।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo