সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১২ জুলাই ২০২৪, ০৫:২৩ পিএম

মোট পঠিত: ২৩৫

লা‘লীগা ইয়ুথ টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়ায় ব্যবহৃত হবে “হ্যালো সুপারষ্টারস”

Babul K.
লা‘লীগা ইয়ুথ টুর্নামেন্টের বাছাই প্রক্রিয়ায় ব্যবহৃত হবে “হ্যালো সুপারষ্টারস”
খেলা
বাংলাদেশের পতাকাবাহী গ্লোবাল সোশ্যাল মিডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন “হ্যালো সুপারষ্টারস” এর সাথে স্পেনের বিখ্যাত লা‘লীগা ইয়ুথ টুর্নামেন্টের রিজিওনাল ব্যবস্থাপনা পরিচালক ড্যনিয়েল ওয়াং এর সাথে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশের তৈরি মোবাইল অ্যাপ্লিকেশন” হ্যালো সুপারষ্টারস”। ০৬জুলাই ২০২৪ তারিখে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এই চুক্তিতে স্বাক্ষর করেন “হ্যালো সুপারষ্টারস” এর প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান। এই চুক্তির ফলে লা‘লিগা ইয়ুথ টুর্নামেন্টটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ যথাক্রমে মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ফিলিপাইনে ফুটবল ট্যালেন্ট খুঁজে বের করার জন্য হ্যালো সুপারষ্টারস এর ই- ট্যালেন্ট হান্ট প্রযুক্তি ব্যবহার করবে। উল্লেখ্য যে হ্যালো সুপারষ্টারস এরই-ট্যালেন্ট হান্ট ফুটবল প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশেও অনূর্ধ্ব ১৫ বয়সী উদীয়মান ফুটবল ট্যালেন্টদের খুঁজে বের করার জন্য উদ্যোগ গৃহীত হয়েছে ।

এই- ট্যালেন্ট হান্ট ফুটবল প্রোগ্রামে অংশ গ্রহণে ইচ্ছুক ফুটবলারদেরকে হ্যালো সুপারষ্টারস এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার প্রক্রিয়া চলমান রয়েছে। হ্যালো সুপারষ্টার সই-ট্যালেন্ট হান্টের মাধ্যমে বাছাইকৃত সেরা বারো জন ফুটবলারকে বিনা খরচে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে স্পেনের রিয়াল মাদ্রিদ ক্লাবে। ই-ট্যালেন্ট হান্ট বাংলাদেশের কার্যক্রমে প্রধান বিচারক হিসেবে আছেন দেশের খ্যাতি মান সাবেক ফুটবলার আব্দুল গাফফার এবং বিচারক হিসেবে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন, জাহিদ হাসান এমিলিসহ ফুটবল খ্যাতিমানরা।

শীঘ্রই” হ্যালো সুপারষ্টারস” ওজাফ রানী স্পোর্টিং ক্লাবের সহযোগিতায় বাংলাদেশেও লা’ লীগা ইয়ুথ টুর্নামেন্টের আয়োজন করার পরিকল্পনা গ্রহন করা হয়েছে। হ্যালো সুপারষ্টারস এর প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, বাংলাদেশের প্রযুক্তি বিশ্ব দরবারে স্থান করে নিচ্ছে বিষয়টি গর্বেরও আশাব্যঞ্জক।

খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo