সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০৯ আগস্ট ২০২৩, ০৬:৫০ এএম

মোট পঠিত: ৩৮৬

কয়েক দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে

Babul K.
কয়েক দিন হাসপাতালে থাকতে হবে খালেদা জিয়াকে
রাজনীতি

দু’মাসের ব্যবধানে আবারো হাসপাতালে ভর্তি হলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গুলশানের বাসা থেকে খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য এবং কিছু উপসর্গ দেখা দেয়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পরীক্ষার জন্য তাকে কয়েক দিন হাসপাতালে থাকতে হবে।’

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর গুলশানের বাসা থেকে নিজের গাড়িতে করে হাসপাতালে যান খালেদা জিয়া। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের ছেলে অভিক এস্কান্দারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৩ জুন রাতে এই হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তখন পাঁচ দিন তাকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকতে হয়েছিল। ৭৮ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারের জটিলতা ও হৃদরোগে ভুগছেন।

বন্দি অবস্থায় ২০২১ সালের এপ্রিলে করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে কয়েকবার বিভিন্ন অসুস্থতায় তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। এর মধ্যে পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ ও লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার কথাও জানিয়েছিলেন তার মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

এভারকেয়ার হাসপাতালে অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে মেডিক্যাল বোর্ডের অধীনে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo