সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
৩০ জানুয়ারি ২০২৩, ০১:২৮ এএম

মোট পঠিত: ৩৭৩

ক্যান্সার প্রতিরোধ করে কমলা ও বেগুনি রঙের ফুলকপি

Babul K.
ক্যান্সার প্রতিরোধ করে কমলা ও বেগুনি রঙের ফুলকপি
লাইফষ্টাইল

ডেইলি বাংলা টাইমস: সাধারণত বাজারে আমার সাদা রঙের ফুল কপি দেখেই অভ্যন্ত। কিন্তু কমলা ও বেগুনি রঙের ফুলকপি সম্পর্কে আমাদের তেমনটা ধারণা নেই। সম্প্রতি নেত্রকোনার এক চাষি এ বছর উজ্জ্বল হলুদ আর গাঢ় বেগুনী রঙের ফুলকপি চাষ করে রীতিমত তারকা বনে গেছেন।

বর্ণিল এই ফুলকপিগুলোতে বেটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসায়ানিন্সের পরিমাণ বেশি থাকায় এগুলোর রয়েছে ক্যান্সারসহ আরো নানা রোগ প্রতিরোধ করতে সক্ষম।

নেত্রকোনার ওই কৃষক ২২ বছর ধরে কৃষি কাজ করেন। এ কাজ করেই তিনি সংসার চালান। কিন্তু এ সময় ধরে তার চাষাবাদ নিয়ে এত আলোচনা হয়নি। যতটা আলোচনা হয়েছে হলুদ আর বেগুনি ফুলকপি চাষ করার পর।

তিনি বলেন, অনেক কৃষক আমার সাথে যোগাযোগ করছে। এতে আমি ব্যাপক অভিভূত। নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলা সদর থেকে এক কিলোমিটার দূরের গ্রাম রসুলপুরের কৃষক সন্তোষ বিশ্বাসের বাড়ি।

সন্তোষ বিশ্বাস বলেন, আসছে শীত মৌসুমে তিনি নিজের পুরো জমিতে রঙিন ফুলকপির চাষ করবেন। কিন্তু এর বীজ বা চারা তিনি খুঁজে পাচ্ছেন না। এমনকি জামালপুরের যে নার্সারি থেকে চারাগুলো তিনি সংগ্রহ করেছিলেন ওই নার্সারির লোকজনই জানতো না এগুলো ফুলকপির চারা।

পড়তি মৌসুমে তিনি তিনশ’র অধিক রঙিন ফুলকপি চাষ করেন। তার ক্ষেতে উৎপাদিত ফুলকপি প্রদর্শিত হয়েছে সরকারের আয়োজিত উদ্ভাবনী মেলা আর কৃষি প্রদর্শনীগুলোতে।

বিভিন্ন জায়গা থেকে সবজি চাষিরা তার সাথে যোগাযোগ করতে শুরু করেছেন- কোথায় পাওয়া যাবে এই ফুলকপির বীজ বা চারা? কিন্তু জামালপুরের যে খামারটি থেকে তিনি চারাগুলো এনেছিলেন, তখন তাড়াহুড়োয় তাদের ফোন নম্বর সংগ্রহ করতে পারেননি তিনি। এমনকি খামারটির নামও তার মনে নেই। শুধু জায়গাটা মনে আছে।

ঢাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এ বিষয়ে যোগাযোগ করেন কৃষক সন্তোষ ব্শ্বিাস। কিন্তু তারও কোনো খবর দিতে পারেননি। তবে তারা জানায় এই বীজ ভারতে পাওয়া যায়।

সন্তোষ বিশ্বাস এক একটি ফুলকপি বিক্রি করেন একশো টাকার উপরে। এই সবজিটিকে একটি 'হাই ভ্যালু ক্রপ' বা উচ্চমূল্যের ফসল হিসেবে চিহ্নিত করে কৃষি কর্মকর্তারা বলছেন, তারা এটিকে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করবেন।

বেগুনি ফুলকপি রান্নার পর বিবর্ণ হলেও কমলা ফুলকপি বিবর্ণ হয় না। তবে বেগুনি ফুলকপি সবচাইতে স্বাস্থ্যকর। অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্থোসিয়ানিন্সের উপস্থিতির কারণে এটির রঙ এমন বেগুনি।

বেগুনি ফুলকপি প্রদাহ উপশম, কার্ডিওভাসকুল্যার সমস্যা এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে উপকারী।

আরেকটি রঙের ফুলকপিও হয়, সেটির রঙ সবুজ। এটিতে ক্লোরোফিলের পরিমাণ অনেক বেশি থাকে। পশ্চিমা দেশে এটি ব্রকলিফ্লাওয়ার নামেও পরিচিত।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo