সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৩ পিএম

মোট পঠিত: ৩৪০

কুমিল্লায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ : নিহত ১

Babul K.
কুমিল্লায় আ’লীগের দুই পক্ষের সংঘর্ষ : নিহত ১
সারা দেশ

কুমিল্লায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু হয়েছে। এছাড়া টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন ১০ জন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কুমিল্লার মেঘনা চাল্লিভাঙ্গা বাজার এলাকায় ঘটে এ ঘটনা।

নিহতের নাম মো. নিজাম সরকার (৩৫)। তিনি চাল্লিভাঙ্গা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার গ্রামের বাড়ি মেঘনা থানার চন্ডীভাঙ্গা গ্রামে। আহতরা হলেন মো. টিটু (৩০), মো. রমজান (৩৫), মো. ইব্রাহীম (২৮), মো. শাকিল (২২), মো. ওয়াসিম (৩৫), মো. খালেদ হাসান (১৯), মো. দেলোয়ার (৩২), মো. আনিস সরকার (২৫), মো. সুমন (২৪), মো. হানিফ (৪৫)।

নিহতের বন্ধু নিজামুদ্দিন বলেন, চাল্লিভাঙ্গা বাজারে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান সংসদ সদস্য সেলিনা আক্তার মেরি ও মেঘনা থানার চেয়ারম্যান মো. শফিক- গ্রুপের মধ্যে রাজনৈতিক বিষয় নিয়ে সংঘর্ষ হয়। এতে আহত হন ১১ জন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নিজাম সরকারের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo