সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
০১ জুলাই ২০২৪, ০৯:১৩ পিএম

মোট পঠিত: ২৬২

কোটা পদ্ধতি বাতিল চেয়ে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

Babul K.
কোটা পদ্ধতি বাতিল চেয়ে ববি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
সারা দেশ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। মঙ্গলবার (২ জুলাই) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় দুই পাশে শতশত যানবাহন আটকে জনভোগান্তি হয়। এর আগে ববি গেটে দ্বিতীয় দিনের মত বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।


এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবন্ধী ও অনগ্রসর জাতিগোষ্ঠির কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিলের দাবি জানান। এছাড়া এ দুটি কোটা কোনো ব্যক্তি এক বারের বেশি ব্যবহার বন্ধের দাবি তোলেন শিক্ষার্থীরা।


সমাবেশে বক্তৃতা দেন— ববি শিক্ষার্থী ভূমিকা সরকার, মাইনুল ইসলাম, মৃত্যুঞ্জয় রায়, সিরাজুল ইসলাম, সুজয় শুভ প্রমুখ। বক্তারা বলেন, কোটা পদ্ধতি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অভিশাপ। কোটা সুবিধায় বিশেষ কিছু ব্যক্তির সুবিধা হলেও সাধারণ শিক্ষার্থীরা যোগ্য চাকরি থেকে বঞ্চিত হন। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মেধাবীদের প্রতিযোগীর মাঠ সমান্তরাল করতে হবে। মেধাবীরা বেকার থাকলে দেশ পিছিয়ে যাবে। তাই অবিলম্বে দুটি কোটা বাদে সব কোটা পদ্ধতি বাতিল করতে হবে। নয়তো এ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানান শিক্ষার্থীরা।

বরিশাল নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। প্রসঙ্গত: একই দাবিতে সোমবারও ববি শিক্ষাথীরা বিক্ষোভ করেছিলেন।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo