সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
২৪ জানুয়ারি ২০২৩, ০৬:০০ এএম

মোট পঠিত: ৩৪০

খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

Babul K.
খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা
রাজনীতি

ডেইলি বাংলা টাইমস: যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার (২৫ জানুয়ারি) দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে নতুন এ কর্মসূচি পালন করা হচ্ছে।



এরই অংশ হিসেবে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। বিএনপির ১০ দফার সঙ্গে সমাবেশে আজকের দিনটিকে ‘গণতন্ত্র হত্যা’ দিবস আখ্যা দিয়ে যুক্ত করা হয়েছে। 


এদিকে দুপুরের আগেই সরগরম হয়ে উঠেছে নয়াপল্টন এলাকা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতাকর্মীদের অনেকের মাথায় শোভা পাচ্ছে লাল-সবুজ বা হলুদ রঙের টুপি। সমাবেশস্থল থেকে খালেদা জিয়াসহ দলের কারাবন্দি সব নেতাকর্মীর মুক্তির দাবিতে স্লোগান দেওয়া হচ্ছে।


সরেজমিনে ঘুরে দেখা গেছে, দুপুর ১২টার পর থেকে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন সরগরম হয়ে উঠছে। দুপুর ২টায় অনুষ্ঠানিক কর্মসূচি শুরু হওয়ার কথা। দলীয় কার্যালয়ের সামনের সড়কে চারটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চ বানানো হয়েছে। সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


এরই মধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন। অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পৃথক পৃথক ব্যানারে নয়াপল্টনের সামনের সড়কে মিছিল নিয়ে জড়ো হচ্ছেন।

এদিকে বিএনপির সমাবেশ কর্মসূচি ঘিরে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। রয়েছে সাদা পোশাকধারী বিভিন্ন বাহিনীর সদস্যরাও।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস ও সেলিমা রহমানসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।


সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চলনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।


পূর্বঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ও সমমনা দলগুলো। এর মধ্য দিয়ে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের চতুর্থ কর্মসূচি মাঠে গড়াচ্ছে। গত ১৬ জানুয়ারি সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo