সর্বশেষ:
News Image চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটিও নাকি হুমকি : মির্জা আব্বাস News Image ভারতে নিপাহ ভাইরাস আতঙ্ক, এশিয়াজুড়ে সতর্কতা News Image নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ News Image একাত্তরের বন্ধু বিবিসির সাংবাদিক মার্ক টালি মারা গেছেন News Image গ্রেটার নোয়াখালীর সাথে রয়েছে একটা আত্মীয়তার সম্পর্ক: তারেক রহমান News Image মালদ্বীপকে হারিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ News Image দেশে ষড়যন্ত্র চলছে সকলে সজাগ থাকবেন: তারেক রহমান News Image শিরককারী-মুনাফেকদের হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে হবে: তারেক রহমান News Image তাহাজ্জুদের নামাজ পড়ে ভোটকেন্দ্রের সামনে ফজর পড়বেন: তারেক রহমান News Image এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না News Image পেট্রোলবোমায় ৮ যাত্রী হত্যার আসামি আ.লীগ নেতাকে সঙ্গে নিয়ে প্রচারণা শুরু জামায়াত নেতা তাহেরের News Image সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সর্বাত্মক সহযোগিতা করা হবে : সেনাপ্রধান News Image ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব News Image সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৯৮১ জন প্রার্থী News Image বিক্ষোভে নিহতের সংখ্যা প্রকাশ করল ইরান News Image বিশ্ব গণমাধ্যমে হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের খবর News Image পুরনো নিয়মেই নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুমোদন দিল অন্তর্বর্তী সরকার News Image শাহজালালে সাংবাদিকদের সঙ্গে এনসিপির দুর্ব্যবহার, বর্জন সংবাদ সম্মেলন News Image স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হচ্ছে বিটিভি-বাংলাদেশ বেতার News Image সংবাদপত্রে ঈদুল আজহার ছুটি ৫ দিন
Babul K.

প্রধান প্রতিবেদক


প্রকাশিত :
১৩ ডিসেম্বর ২০২৩, ০৭:২৯ এএম

মোট পঠিত: ৩৭৭

খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪

Babul K.
খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, হাতেনাতে আটক ৪
সারা দেশ

খুলনায় বিক্রির জন্য জবাই করা একটি কুকুরসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন কুকুরের মাংস বিক্রি চক্রের প্রধান নগরীর ডলার হাউজ মোড় এলাকার লিঙ্কন হাওলাদারের ছেলে তাজ (১৬) খালিশপুর বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোন-২৩ এর বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭), ২ নম্বর নেভিগেট এলাকার কুতুব আলীর ছেলে মো. সিয়াম (১৬) ও ফেরি করে কুকুরের মাংস বিক্রিকারী চরের হাট এলাকার শোভন সরদারের ছেলে প্রেম সরদার (১৬)। তবে ঘটনার সঙ্গে জড়িত আরমান ও উৎস পলাতক রয়েছে।

খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টার দিকে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবনে অভিযান চালিয়ে একটি জবাই করা কুকুরসহ চারজনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে কুকুর জবাই করে ৪০০ টাকা কেজি দরে খাসির মাংস বলে ফেরি করে বিক্রি করে আসছিল। ইতিপূর্বে তারা আরও পাঁচটি কুকুর জবাই করে খাসির মাংস বলে মানুষের কাছে বিক্রি করেছে। বুধবার বিকালে তারা একটি কুকুর রাস্তা থেকে ধরে নিয়ে বিক্রির জন্য জবাই করে। চামড়া ছুলে মাংস তৈরির আগেই তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রিয়ঙ্কর কুণ্ডু  উপস্থিতি ছিলেন। 

ওসি আনোয়ার আরও জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।


খবরটি নিয়ে আপনার প্রতিক্রিয়া জানান
মতামত দিন
০ টি মন্তব্য
Logo